জোর ধাক্কা রণবীর এলাহাবাদিয়ার, পাসপোর্ট ফেরানোর আর্জিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট

রণবীর এলাহাবাদিয়াকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁর পাসপোর্ট ফেরানোর আর্জিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর ধাক্কা রণবীর এলাহাবাদিয়ার, পাসপোর্ট ফেরানোর আর্জিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। ফেব্রুয়ারিতে জনপ্রিয় পডকাস্ট শো ইন্ডিয়া’স গট ল্যাটেন্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হুলস্থূল ফেলে দিয়েছিল। শোয়ের এক পর্বে দেখানো হয়েছিল, বিচারক ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া একজন প্রতিযোগিকে কৌতুকপূর্ণভাবে জিজ্ঞাসা করেছেন, ‘তোমার বাবা-মা কী এখনও সঙ্গমে লিপ্ত হন, নাকি তুমি একবার তাঁদের মাঝে উপস্থিত হয়ে সেটি বন্ধ করে দেবে’, বাবা-মাকে নিয়ে ইউটিউবারের অশ্লীল মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়ে তাঁকে নিয়ে কটাক্ষ-সমালোচনার ঝড়।

গুয়াহাটি, মুম্বই, জয়পুর-সহ একাধিক শহরে রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গ্রেফতারি থেকে বাঁচতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তিনি। সেখানেও বিচারকের দ্বারা তিনি তিরস্কৃত হন। যদিও টানা একমাস পরে আবারও ভিডিও দিতে শুরু করেছেন রণবীর কিন্তু তবুও আইনী খাড়া তাঁর মাথায় ঝুলে রয়েছে। সম্প্রতি পাসপোর্ট ফেরতের আবেদন করেছিলেন রণবীর এলাহাবাদিয়া। কিন্তু মামলা চলাকালীন তাঁকে দেশেই থাকতে হবে। তাই ইউটিউবারকে তাঁর পাসপোর্ট ফেরৎ দিতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। মামলা চলাকালীন যাতে দেশ ছাড়তে না পরে, তাই রণবীরের পাসপোর্ট ফেরানোর আর্জিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। তবে গুয়াহাটি, মুম্বই এবং জয়পুরে দায়ের করা এফআইআরে গ্রেফতারি থেকে পডকাস্টারকে সুরক্ষা দিয়েছে আদালত। তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে।

সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে, এই মামলার তদন্ত দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এদিকে, আদালতে রণবীর এলাহাবাদিয়া তাঁর শোয়ে শালীনতা বজায় রাখার অঙ্গীকার করেছেন। ১০ ফেব্রুয়ারি গুয়াহাটি পুলিশ রণবীর এলাহাবাদিয়া-সহ ১১ জন প্রভাবশালীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, তথ্য প্রযুক্তি আইন এবং সিনেমাটোগ্রাফ আইনের অধীনে নারীদের অশ্লীলতা এবং অশ্লীল উপস্থাপনা প্রচারের অভিযোগ আনা হয়। অভিযোগের ভিত্তিতে গত ৭ মার্চ, রণবীর তদন্তের অংশ হিসেবে গুয়াহাটি পুলিশ কমিশনারেটের ক্রাইম ব্রাঞ্চের সামনে হাজির হন। যদিও এই ঘটনায় একাধিকবার ক্ষমা চেয়েছেন ইউটিউবার।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি