‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের উপর ভরসা করছে বিশ্ব। ভারতের উন্নয়নই প্রধান লক্ষ্য। সেমিকন ইন্ডিয়ার উদ্বোধনী মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর উদ্বোধন করেন তিনি। সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের দ্রুত অগ্রগতির পাশাপাশি দেশের অর্থনৈতিক বৃদ্ধির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তাঁর কথায়, ‘প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও ভারত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তাঁর বক্তব্য, ভারতের অর্থনীতির উপর যেমন বিশ্বের আস্থা বাড়ছে, তেমনই প্রযুক্তি ক্ষেত্রেও দেশের গুরুত্ব ক্রমশ বাড়ছে। চলতি বছরে ভারতের জিডিপি ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।’ সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতির খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশে ১২টি সেমিকন্ডাক্টর প্রকল্পের কাজ শুরু হয়েছে। তার মধ্যে কয়েকটি প্রকল্পে বাণিজ্যিক ভাবে চিপ উৎপাদনও শুরু হয়ে গিয়েছে। ফলে চিপ তৈরির ক্ষেত্রে ভারত এখন শুধু পরিকল্পনার স্তরে নেই, বাস্তব উৎপাদনের দিকেও এগিয়ে চলেছে।

আরও পড়ুনঃ নবান্নে ইতি টেনে মহালয়ের আগেই রাইটার্সে ফিরছেন মুখ্যমন্ত্রী

এদিন দক্ষ মানবসম্পদ তৈরির উপরেও জোর দেন মোদি। সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদ তৈরিতে প্রশিক্ষণের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, প্রযুক্তি, উদ্ভাবন এবং উৎপাদন-এই তিন ক্ষেত্রকে একসঙ্গে এগিয়ে নিয়েই আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ করতে হবে। একই সঙ্গে ব্রিকসের ‘নিউ দিল্লি ডিক্লারেশন’ সর্বসম্মত ভাবে গৃহীত হওয়ার প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, এই ঐকমত্য ভারতের প্রতি বিশ্বের আস্থারই প্রতিফলন। অর্থনীতি, প্রযুক্তি ও পরিকাঠামো সব ক্ষেত্রেই ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান মোদি।

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা