সংসদের নিরাপত্তা প্রধানের পদে নাম পাঠানোর জন্য রাজ্যগুলিকে চিঠি শাহি মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদ হানার পরেই ঘুম ভাঙল অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের। সংসদ ভবনের নিরাপত্তা প্রধানের পদে যোগ্য আইপিএস আধিকারিকদের নামের সুপারিশ পাঠানোর জন্য রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি গোয়া, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ বাদে বাকি রাজ্যগুলির কাছে নিরাপত্তা প্রধানের নামের জন্য সুপারিশ চেয়ে পাঠানো হয়েছে। গত ১৪ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে ১০ লাইনের এক চিঠি পাঠিয়ে নিরাপত্তা প্রধানের নাম চেয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার আচমকাই লোকসভায় হানা দেয় মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা নামে দুই যুবক। একই সময়ে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান নীলম এবং আনমোল শিন্ডে নামে আরও দুইজন। চার জনকেই পাকড়াও করা হয়। পরে সংসদ হানার মূলচক্রী বা মাস্টার মাইন্ড ললিত ঝা গ্রেফতার হন। তাঁকে পালানোয় সাহায্য করার জন্য উমেশ কুমাওয়াত নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

সংসদ হানা নিয়ে যখন উত্তাল রাজনীতির আঙিনা তখনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। জানা যায়, মোদি সরকারের কল্যাণে গত ৪৫ দিন ফাঁকা পড়ে রয়েছে সংসদ ভবনের নিরাপত্তা প্রধানের পদ। শুধু তাই নয়, অন্যান্য ক্ষেত্রেও ৪০ শতাংশের মতো কম কর্মী নিয়ে চলছে কাজ। নয়া সংসদ ভবনের নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা যুগ্মসচিব (নিরাপত্তা) রঘুবীর লাল গত নভেম্বরে নিজের রাজ্য উত্তরপ্রদেশে ফিরে গিয়েছেন। তাঁর পরিবর্তে সাময়িকভাবে নিরাপত্তা প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন অধিকর্তা পদমর্যাদার আধিকারিক ব্রিজেশ সিং। তাছাড়া যতজন নিরাপত্তা রক্ষীর প্রয়োজন তার চেয়ে অন্তত ৪০ শতাংশ কর্মী কম রয়েছেন। বর্তমানে ২৩০ জন কর্মী নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন।

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের