চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিনেত্রী লায়লা খান হত্যাকাণ্ডে স‍ৎ পিতার মৃত্যুদণ্ডের সাজা

নিজস্ব প্রতিনিধি : অভিনেত্রী লায়লা খান ও তাঁর পরিবারের ৫ সদস্যকে খুনের ঘটনায় লায়লার সৎ বাবাকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল মুম্বইয়ের এক আদালত। ২০১২ সালের ৮ জুলাই লায়লার সৎ বাবাকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে শুনানি প্রক্রিয়া চলার পর এবার সাজা শোনাল আদালত।

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বইতে অভিনেত্রী লায়লা ও তাঁর পরিবারের সদস্যরা আচমকাই নিখোঁজ হয়ে যায়। এরপর লায়লার মা সেলিনার প্রাক্তন স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যেখানে লায়লা ও তাঁর পরিবারের সদস্যদের শেষবার দেখা গিয়েছিল, সেই ইগাতপুরী ফার্ম হাউসে তল্লাশি চালায় পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছিল, লায়না তাঁর সই বাবা পারভেজ টাকের শেষবার দেখা করেছিল। ঘটনার পর পারভেজ তাঁর জায়গা জম্মু কাশ্মীরে পালিয়ে যায়। পারভেজ আচমকা জম্মু কাশ্মীরে চলে যাওয়ায় সন্দেহের সৃষ্টি হয় তদন্তকারীদের মধ্যে। এরপর ২০১২ সালের জুলাই মাসে পারভেজ টাককে গ্রেফতার করা হয়। সরকারি আইনজীবী পঙ্কজ চহ্বন জানিয়েছেন, পরিকল্পনা মাফিক মাথা ঠাণ্ডা করেই এই হত্যাকাণ্ড ঘটনো হয়েছে।

তদন্তে উঠে আসে, লায়লা, তাঁর মা সেলিনা, দিদি আজমিনা সহ মোট ৬ জনকে পারভেজ ফার্ম হাউজের মধ্যে পুঁতে দিয়েছিলেন। জেরায় সেই কথা স্বীকারও করেছেন পারভেজ টাক। পুরো ঘটনাই ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে হয়েছিল। পারভেজের সঙ্গে লায়লার মা সেলিনার সম্পত্তি নিয়ে বিবাদ তৈরি হয়েছিল। সেই বিবাদের জেরেই অভিনেত্রী ও তাঁর পরিবারের সদস্যদের খুন করেন দোষী সাব্যস্ত পারভেজ।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ