মার্কিন শুল্কের জুজু, শেয়ারবাজারে ধস, একদিনেই সেনসেক্স কমল ৮৪৯ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সিদ্ধিদাতা গণেশের আহ্বানের আগেই মার্কিন শুল্ক জুজুতে ধসে গেল শেয়ারবাজার। মঙ্গলবার (২৬ অগস্ট) অমঙ্গলের বার্তা বয়ে আনল বিনিয়োগকারীদের জন্য। একদিনেই সেনসেক্স কমেছে ৮৪৯ পয়েন্ট। দীর্ঘদিন বাদে সেনসেক্সের সূচক ৮১ হাজারের নিচে নেমেছে। সান ফার্মা থেকে টাটা স্টিল, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে বাজাজ ফিনান্স-সব নামী সংস্থার শেয়ারদর হ্রাস পেয়েছে।

গতকাল সোমবার সপ্তাহের প্রথম দিন ৮১ হাজার ৬৩৫ দশমিক ৯১ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর নিফটি বন্ধ হয়েছিল ২৪ হাজার ৯৬৭.৬৫ পয়েন্ট নিয়ে। কিন্তু ট্রাম্প প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বুধবার থেকেই ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপবে। আর ওই বার্তার প্রভাব পড়ে শেয়ারবাজারে। আগের দিনের চেয়ে ২৫৮ সূচক কম নিয়ে রেড জোনে থেকেই লেনদেন শুরু হয়। তার পর দিনভর কার্যত স্থিতাবস্থা নিয়েই চলছিল। খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু শেষ লগ্নে আচমকাই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। শেষ বেলায় খানিকটা চড়লেও পতনের ধাক্কা সামাল দিতে পারেনি। শেষ পর্যন্ত ৮৪৯ দশমিক ৩৭ সূচক খুঁইয়ে ৮০,৭৮৬ দশমিক ৫৪ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি ২৫৫ দশমিক ৭০ সূচক খুঁইয়ে ২৪,৭১২ দশমিক ০৫ পয়েন্ট নিয়ে বন্ধ হয়।

এদিন বাজারে জোর ধাক্কা খেয়েছে সান ফার্মা ও টাটা স্টিল দুই সংস্থারই শেয়ার দর ৩ শতাংশের মতো কমেছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফিনান্সের মতো সংস্থাও লোকসানের মুখ দেখেছে। সামান্য কয়েকটি সংস্থা গ্রিন বা সবুজ জোনে থাকতে সক্ষম হয়েছে।

.

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের