বিয়ের নামে ‘তোলাবাজি’, নবম পাত্রের সঙ্গে দেখা করতে গিয়ে পাকড়াও ‘লুটেরি দুলহান’

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমার তবে…। একের পর এক বিয়ে। তার পর নানা অজুহাতে সেই বিয়ে ভেঙে মোটা টাকা আদায় করে রাতারাতি ধনী হয়েছিলেন। কিন্তু নবমবার বিয়ে করতে গিয়েই ফেঁসে গেলেন ‘লুটেরি দুলহান’। পুলিশের হাতে পাকড়াও হয়ে শ্রীঘরে ঠাঁই হয়েছ। চমকে ওঠার মতো এমন ঘটনা ঘটেছে নাগপুরে।

শুক্রবার নাগপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘লুটেরি দুলহান’ সমীরা ফতিমা মূলত আর্থিকভাবে স্বচ্ছ্বল মুসলিম পুরুষদেরই বিয়ের জন্য টার্গেট করতেন। পেশায় শিক্ষিকা সমীরা গত ১৫ বছর ধরেই বিয়ের আড়ালে তোলাবাজির ব্যবসা চালিয়ে যাচ্ছিল। শিকার ধরার জন্য একটি গ্যাং-ও গড়ে তুলেছিল। ওই গ্যাংয়ের কাজ ছিল ধনী বা আর্থিকভাবে স্বচ্ছ্বল মুসলিম পুরুষদের খুঁজে বের করা। পাশাপাশি ফেসবুক ও ঘটকালি সাইটের মাধ্যমেও শিকার খুঁজতেন। ঝা-চকচকে দেখতে এবং কথাবার্তায় চোস্ত সমীরার প্রেমে মজে যেতেন বিবাহযোগ্য পুরুষরা। বিয়ের পরেই নানা অজুহাতে সংসার ভেঙে দিতেন সমীরা। আর খোরপোশ হিসাবে আদায় করে নিতেন বিশাল অঙ্কের টাকা। গত ১৫ বছর ধরে শিক্ষকতা পেশার পাশাপাশি বিয়ের নামে লোক ঠকানোর ব্যবসাতেও হাত পাকিয়ে নিয়েছিলেন। নতুন পুরুষের সঙ্গে আলাপের পরেই নিজের দুঃখভরা জীবনের কল্পকাহিনী বলে সহানুভূতি আদায় করতেন। দাবি করতেন ‘তিনি বিব্বাহ বিচ্ছিনা এবং একটি সন্তান রয়েছে। সেই সন্তানকে নিয়ে দিন কাটানো কষ্টকর হয়ে উঠছে।’ সেই ফাঁদে পা-ও দিয়েছিলেন একে-একে আটজন।

কিন্তু নবম জনকে ফাঁসাতে গিয়েই ফেঁসে গেলেন লুটেরি দুলহান সমীরা। নাগপুরের এক কফি শপে নতুন শিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আগে থেকেই সেখানে ওঁত পেতেছিলেন পুলিশ আধিকারিকরা। তার পর সুযোগ বুঝেই গ্রেফতার করেন ঠগী দুলহানকে।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক