শিবরাত্রির আগে দ্বারকার মন্দির থেকে চুরি প্রাচীন শিবলিঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি, দ্বারকা: রাত পোহালেই মহা শিবরাত্রি। আর শিবভক্তদের প্রিয় উ‍ৎসবের প্রাক্কালেই বিপত্তি। কৃষ্ণভূমি দ্বারকার এক প্রাচীন শিব মন্দির থেকে চুরি হয়ে গেল শিবলিঙ্গ।ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। চুরি যাওয়া শিবলিঙ্গ উদ্ধারে বিশেষ টিমও গঠন করেছে পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খোয়া যাওয়া শিবলিঙ্গের খোঁজে তল্লাশি চালানো হয়েছে।

দ্বারকার পুলিশ আধিকারিক আকাশ বরসৈয়া জানিয়েছেন, আরব সাগরের তীরে কল্যাণপুরের প্রসিদ্ধ হরসিদ্ধি মাতাজি মন্দিরের পাশেই অবস্থিত ভিড়ভঞ্জন ভবানীশ্বর মন্দির ভক্তদের কাছে যথেষ্টই জাগ্রত। প্রচুর ভক্ত মন্দিরে মহাদেবকে পুজো দেওয়ার জন্য ভিড় জমান। বুধবারের শিবরাত্রির জন্য মন্দির নতুন করে সাজানোর কাজও চলছিল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রতিদিনের মতোই পুজোর জন্য মন্দিরের দরজা খোলেন পুরোহিত। আর দরজা খুলেই তিনি চমকে যান। কেননা, মন্দিরে থাকা শিবলিঙ্গ উধাও হয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশের গোচরে বিষয়টি নিয়ে আসেন তিনি।

খবর পেয়েই মন্দির চত্বরে হাজির হন পদস্থ পুলিশ আধিকারিকরা। চুরির কিনারা করতে ডগ স্কোয়াডের পাশাপাশি পরেনসিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হয়। সেই সঙ্গে ক্রাইম ব্রাঞ্চ এবং স্পেশাল অপারেশন গ্রুপের দুঁদে আধিকারিকদেরও নামানো হয়। আশেপাশের এলাকায় তল্লাশি চালানোর পরে সমুদ্রের তীরবর্তী একটি এলাকা থেকে শিবলিঙ্গের নিচের অংশ উদ্ধার করা হয়। তদন্তকারীদের অনুমান চুরি যাওয়া শিবলিঙ্গটিকে আরব সাগরে ছুড়ে ফেলা হয়েছে। তাই ডুবুরিদেরও কাজে লাগানো হয়েছে। শিবরাত্রির একদিন আগে মন্দির থেকে শিবলিঙ্গ চুরি যাওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভক্তরা।

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি