LIC-র নতুন চেয়ারম্যান হলেন সিদ্ধান্ত মহান্তি

আগামী বছরের জুন মাস পর্যন্ত এলআইসি'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা জীবন বিমা করপোরেশন অফ ইন্ডিয়ার (এলআইসিআই) চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো সিদ্ধার্থ মহান্তিকে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে ক্যাবিনেট নিয়োগ সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের জুন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। চেয়ারম্যানের দায়িত্ব পালনের পরে ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এলআইসির প্রধান নির্বাহী আধিকারিকের দায়িত্ব পালন করবেন।

গত মার্চ মাসেই দেশের সবচেয়ে বড় বিমা সংস্থার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে তিন মাসের জন্য নিয়োগ করা হয়েছিল সিদ্ধার্থ মহান্তিকে। তার আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। তার আগে এলআইসি হাউজিং ফাইনান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র দায়িত্ব সামলেছিলেন।

রাষ্ট্রবিজ্ঞান ও আইনের স্নাতক ডিগ্রিধারী সিদ্ধান্ত মহান্তি ১৯৮৫ সালে অফিসার হিসেবে এলআইসি’তে কর্মজীবন শুরু করেছিলেন। গত ৩৮ বছর ধরে দেশের সবচেয়ে বড় বিমা সংস্থায় নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। মার্কেটিং, মানবসম্পদ, বিনিয়োগ, আইন ও পার্সোনেল বিভাগে কাজ করেছেন। আগামী ৩০ জুনই ৬০ বছর হওয়ায় অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু আরও দুই বছরের জন্য তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি