‘ভোটার তালিকায় নাম থাকা অধিকারের মধ্যে পড়ে’, SIR মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ভোটারদের ভোটার তালিকায় নাম থাকা অধিকারের মধ্যে পড়ে। যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই দেশে ভোটার হিসেবে থাকার অধিকার আছে। এটা কেবল একটি সাংবিধানিক অধিকার নয়, আবেগগত দিকটিও রয়েছে। আমাদের সেটা রক্ষা করতে হবে। নির্বাচনের উন্মাদনায় আমরা অন্ধ হয়ে বসে থাকতে পারি না।’ আজ, সোমবার বাংলার এসআইআর সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

ফ্রিজ রয়েছে রাজ্যের ভোটার তালিকা। বাদ পড়েছে ৯০ লক্ষ ভোটারের নাম। গোটা বিষয়টি দেখছে এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনাল। আর তার উপরেই ভরসা রাখল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এই ব্যাপারে ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়ে কিছু বলব না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, আজ থেকে ট্রাইব্যুনাল পুরোদমে কাজ শুরু করবে। ফলে কমিশনকে তাদের কাছেই এই ব্যাপারে জানাতে হবে।’

আরও পডুন: ‘‌বাইরের লোক নিয়ে এসে বিজেপি বাংলা দখল করতে চায়’‌, ষড়যন্ত্র ফাঁস মমতার

একই সঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে প্রশ্ন করে, ‘২০০২ ভোটার তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের বাদ দেননি, এটা দেখুন আপনারা। যখন বিহারে এসআইআর- সংক্রান্ত শুনানি চলছিল, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে জানানো হয় যে ২০০২ সালের তালিকার সদস্যদের কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় আপনাদের দেওয়া লিখিত আবেদনটি দেখুন।’

সুুপ্রিম কোর্টের তরফে আরও বলা হয়, ‘বিচারাধীন সংক্রান্ত ভোটারদের কাজে যদি দিনে এক হাজার টা করে ডকুমেন্ট পরীক্ষা করে দেখা হয়। যদি নির্ভুলতার হার ৭০ শতাংশ হয়, তবে কাজটি চমৎকার হিসেবে মূল্যায়ন করা হবে।’

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

ভেনিজুয়েলায় ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা