‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেক বাবা-মা চায়, তার ছেলে বা মেয়ে জীবনে উন্নতি করুক। নিজের সন্তানদের প্রতিষ্ঠিত করতে জীবনযুদ্ধে সংগ্রাম করেন বাবা-মা। কিন্তু তার বিনিময়ে কতটুকু আর নিজের অভিভাবকদের জন্য করতে পারে সন্তানরা। বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রমের দাম কোনওদিন মেটানো যায় না। তবুও ছোট ছোট স্বপ্ন বাবা-মায়ের পূরণ করে খুশি তাঁদের জীবনে আনতে পারে সন্তানরা। সেই খুশিকে উপভোগ করেই বেঁচে থাকেন বাবা-মা-রা। এমনই এক ঘটনা ঘটেছে সৌভাগ্যবাণ বাবা-মায়ের সঙ্গে। সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পডুন: ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

সেই ভিডিও-তে দেখা যাচ্ছে নিজের বাবার স্বপ্ন পূরণ করেছে এক ছেলে। বাবার পছন্দের বাইক কিনে উপহার দিয়েছে ছেলে। বাবার বুলেট পছন্দ ছিল। কিন্তু সংসারের চাপে সেই স্বপ্নের বাইক কেনা হয়নি। একদিন বাবাকে নিয়ে ছেলে বুলেটের শোরুমে যায়। গিয়ে নিজের বাবাকে বিভিন্ন বাইক দেখতে বলে। তাঁর বাবা বুলেট দেখতে দেখতে নিজের স্বপ্নের বাইকের কাছে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ বাইকটিকে দেখে। তখনই তাঁর ছেলে বলে ওই বাইকটি বাবা তোমার। যদিও ছেলের কথা প্রথমে বিশ্বাস হয়নি বাবার। পরে বুলেটের দোকানদার সত্যিটা খোলসা করে ওই ব্যক্তিকে বলে। তাঁর জন্যই উপহারটি কিনে রেখেছিল গুণধর ছেলে। যা শুনে চোখ ছলছল করে ওঠে বাবা। বেশ কিছুক্ষণ কী বলবেন সেই বিষয়ে চুপ থাকেন। তারপর স্বপ্নের বাইক নিয়ে চাপতে শুরু করেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখে প্রশংসা করছেন নেটনাগরিকরা। বাবা-ছেলের অটুট বন্ধন দেখে মুগ্ধ নেটনাগরিকরা। ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওটি শেয়ারও হয়েছে প্রচুর।

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার