ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জেলবন্দি থাকা নিয়ে এবার সরব হলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। কিছুদিন আগেই বেশ কয়েকজন ক্রিকেটার  ইমরান খানের পাশে দাঁড়ানোর জন্য ব্রিটিশ সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জনসন বলেন, ইমরান খান পাকিস্তানে একটি ছোট কারাগারে বন্দি আছেন, যেখানে তাঁর শরীরচর্চা ও পড়ার সুযোগ খুবই সীমিত। ইমরান খানের মুক্তি নিশ্চিত করতে ব্রিটেনকে তার প্রভাব ব্যবহার করার জন্য জনসন আবেদন জানিয়েছেন।  

ইমরানের বিরুদ্ধে চলা একাধিক মামলার প্রসঙ্গ তুলে জনসন আরও দাবি করেছেন, মামলাগুলির পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাবের বিরোধিতা করেছিলেন বলেই তাঁর বিরুদ্ধে একের পর এক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনেই শেষ নয়,  ইমরান খানের মুক্তির জন্য ব্রিটেনের কূটনৈতিক প্রভাব ব্যবহার করার কথাও বলেছেন জনসন। তাঁর মতে, ইমরানকে মুক্তি দেওয়া অথবা আইনি কাজ চলাকালীন তাঁকে গৃহবন্দি রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ইমরানের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় ও সম্পর্কের কথাও উল্লেখ করেছেন জনসন। তবে একইসঙ্গে রাশিয়া, তালিবান এবং আমেরিকা নিয়ে ইমরান খানের কিছু অবস্থানের সঙ্গে তিনি একমত নন বলেও স্পষ্ট করেছেন।   

&


nbsp;


ব্রিটিশ সংবাদপত্রে জনসন পাকিস্তানি সামরিক বাহিনী সম্পর্কেও কিছু দাবি করেছেন। যেখানে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী আশঙ্কা করছে যে, ইমরান খান জেল থেকে মুক্তি পেলে তিনি রাজনৈতিক ক্ষমতায় ফিরে আসতে পারেন। উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সাল থেকে জেলবন্দি। বর্তমানে তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন। তাঁর পরিবার ও সমর্থকদের তরফে দীর্ঘদিন ধরেই জেলে তাঁর শারীরিক অবস্থা এবং বন্দিজীবনের পরিবেশ নিয়ে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার ইমরানের সঙ্গে দুর্ব্যবহার বা তাঁকে অমানবিক পরিস্থিতিতে রাখার অভিযোগ অস্বীকার করেছে।  

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য