অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনশনের ২১তম দিনে সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করাল দিল্লি পুলিশ। শনিবার ভোরে যন্তর মন্তরের ধর্না মঞ্চ থেকে তাঁকে সরিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, দীর্ঘ অনশনের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে।

হাসপাতালে নিয়ে যাওয়ার পরই প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর অনুমতি ছাড়া অনশনরত সোনম ওয়াংচুককে কোনও খাবার, পানীয় বা ওষুধ দেওয়া যাবে না। এমনকি তাঁর সম্মতি ছাড়া শরীরে কোনও ইঞ্জেকশনও দেওয়া যাবে না বলেও আবেদন করেন তিনি। শনিবার ভোরের কয়েক ঘণ্টা আগেও যন্তর মন্তরের ধর্না মঞ্চে স্বামীর পাশেই ছিলেন গীতাঞ্জলি। স্বামীর শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন সোনম ওয়াংচুক। অনশন চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাই জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ ‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

এদিকে সফদরজং হাসপাতাল জানিয়েছে, দীর্ঘদিন অনশনের কারণে ওয়াংচুক শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাঁর স্বাস্থ্যের উপর সর্বক্ষণ নজরদারি প্রয়োজন। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান