মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির আন্দোলনে কোনও রাজনৈতিক রঙ লাগতে না দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন সোনম ওয়াংচুক। কিন্তু কংগ্রেস, কালীঘাট তৃণমূল, আম আদমি পার্টি সহ সমস্ত রাজনৈতিক দল ককরোচ ও পড়ুয়াদের আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছেন বলে দাবি সোনমের স্ত্রী গীতাঞ্জলির। বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রাহুল গান্ধিদের আন্দোলনকে কটাক্ষ করেছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সোনমপত্নী গীতাঞ্জলি বলেন, ‘প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যে প্রতিবাদ হয়েছিল তাতে সততার অভাব ছিল। মানুষকে এইভাবে আর বোকা বানানো যাবে না। এই ভারত যথেষ্ট সচেতন। যারা সৎ নয়, তাদেরকে সমূলে উৎখাত করবে যুবসমাজ। প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে কংগ্রেসের প্রতিবাদ আদপে কপটের রাজনীতি।’ গীতাঞ্জলির অভিযোগ, ‘রাজনীতিবিদরা সোনমের জনপ্রিয়তাকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে আখেড় গোছানোর চেষ্টা করছেন।’

আরও পডুন: যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

নিট প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সোমবার সংসদ চলো অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সেই অভিযানকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়। অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করে দিল্লি পুলিশ, জলকামান দাগা হয় পড়ুয়াদের লক্ষ্য করে। পুলিশের লাঠিচার্জের জেরে জখম হন বেশ কয়েকজন পডুয়া। এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে রাস্তায় নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্না অবস্থানে বসেছিলেন কংগ্রেস সাংসদরা। গত মঙ্গলবার দুপুরে প্রথমে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে উপস্থিত হন কংগ্রেসের সাংসদরা। তারপর সেখান থেকে প্রধানমন্ত্রীর বাসভবন অর্থাৎ ৭, লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে শুরু হয় মিছিল। সেখানে যোগ দেন সপা প্রধান অখিলেশও। রাহুলদের মিছিলের জন্য মোদির বাসভবনের বাইরে আঁটসাঁট করা হয় নিরাপত্তা। রাহুলের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যান কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিংহ। কংগ্রেস সাংসদকে বোঝান তিনি, কিন্তু তাতে লাভ হয়নি। রাহুলরা ধর্না চালিয়ে যান। শেষে দিল্লি পুলিশ গিয়ে রাহুল সহ কংগ্রেস সাংসদদের আটক করে তুলে নিয়ে যায় মন্দির মার্গ থানায়।

সোনমের স্ত্রী পড়ুয়াদের আন্দোলনে রাজনীতির প্রবেশ নিয়ে ক্ষুব্ধ। তিনি জানিয়েছেন, ‘ককরোচ জনতা পার্টি যে আন্দোলন করছে সেটায় কোনও রাজনীতি নেই। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে যে প্রত্যেক রাজনৈতিক নেতাকেই নিজেদের কথা অনুযায়ী কাজ করতে হবে। ফাঁকা বুলি আওড়ে কোনও লাভ নেই। আমাদের কাছে শাসক-বিরোধী কিছুই নেই। সংসদ সর্বোচ্চ স্থান, তারা যেন শিক্ষার অধিকার নিশ্চিত করে, এটাই আমাদের দাবি।’

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর