যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

নিউ দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভে সামিল পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তাঁদের বিনামূল্যে জল-খাবারের ব্যবস্থা করছে একাধিক হোটেল-রেস্তোরাঁ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউ দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভে সামিল পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তাঁদের বিনামূল্যে জল-খাবারের ব্যবস্থা করছে একাধিক হোটেল-রেস্তোরাঁ। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে প্রায় তিন সপ্তাহ ধরে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত। নেতৃত্ব দিচ্ছেন ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরা। নয়াদিল্লির যন্তর-মন্তর আন্দোলনের প্রধান কেন্দ্রস্থল হয়ে উঠেছে। একই জায়গায় সমবেত হয়ে ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি জানাচ্ছেন। দেশের স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবি জানাচ্ছেন।

প্রবল বৃষ্টিপাত, প্রতিকূল আবহাওয়া নিয়ে বিক্ষোভকারীরা দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ কেউ হয়তো সকাল থেকেই না খাওয়া, কেউ কেউ জলও খাননি। বাড়ি-ঘর ভুলে রাত লেগে লড়াই করছেন। সীমিত জিনিসপত্র নিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। প্রশাসনকে তাঁদের কথা শুনতেই হবে দাবি জানাচ্ছেন। তবে বৃষ্টির কারণে খাওয়া-দাওয়ার সমস্যা হবে আন্দোলনকারীদের, বাড়ি ফিরতে সমস্যা হবে, সেটা ভেবেই এবার স্থানীয় হোটেল-রেস্তোরাঁগুলি আন্দোলনরত শিক্ষার্থীদের জন্যে অভিনব উদ্যোগ নিলেন। পরোক্ষভাবে আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের বিনামূল্যে খাবার, আশ্রয় এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করলেন। জানিয়ে দিলেন, পড়ুয়াদের যে কোনও সমস্যায় সাহায্য করতে প্রশস্ত হোটেল-রেস্তোরাঁগুলি।

লোধি কলোনির মেহেরচাঁদ মার্কেটে অবস্থিত গার্নিতা’স সামাজিক মাধ্যমে একটি আন্তরিক বার্তা শেয়ার করে বিক্ষোভকারীদের কিছুক্ষণের জন্য বিরতি নিত, তাঁদের হোটেলের সুযোগ-সুবিধাগুলো ব্যবহারের জন্যে আমন্ত্রণ জানিয়েছে। রেস্তোরাঁটি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে যে, আন্দোলনরত সবার জন্যে জল ও পানীয়ের ব্যবস্থা রয়েছে। অনুগ্রহ করে নিরাপদে থাকুন, নিজেদের যত্ন নিন। সবার জন্যে এই রেস্তোরাঁর দরজা খোলা। সমর্থন জানিয়েছেন দিল্লির আরও একটি রেস্তোরাঁ ডাম্বো ডেলি। জানিয়েছে, বিশ্রাম নিতে ইচ্ছুক বিক্ষোভকারীদের জন্য তাঁদের মেহেরচাঁদ মার্কেট (এমসিএম) এবং নিউ ফ্রেন্ডস কলোনি (এনএফসি) শাখা সারাদিন খোলা থাকবে। তাঁদের জন্যে বিনামূল্যে জল-খাবারের ব্যবস্থা থাকবে। একটু বিশ্রামের জন্যে যখন-তখন তাঁরা এখানে আসতে পারে। তাঁদের সবার জন্যে তাঁদের রেস্তোরাঁর দরজা খোলা। স্থানীয় রেস্তোরাঁগুলোর এই সংহতিমূলক পদক্ষেপগুলো অনলাইনে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর