‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

প্রায় ৫০ বার সরকারি চাকরির পরীক্ষা দিয়েও মেলেনি একটি সুযোগ। বাধ্য হয়ে বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ওই যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সরকারি চাকরি পাওয়ার প্রবণতা রয়েছে সকল পড়ুয়াদের মধ্যে। ভবিষ্যত পোক্ত করার জন্যে সরকারি চাকরিকেই ভবিষ্যৎ বানাতে চান। কিন্তু এখন যা প্রতিযোগিতার যুগ, একটি চাকরির লাইনে দাঁড়িয়ে ১ কোটি প্রার্থী। চেষ্টার পর চেষ্টা করেও মিলছে না সফলতা। ব্যার্থ হয়ে মৃত্যুর পথ বেছে নিচ্ছে তরুণ প্রজন্ম। যেমনটা হল ২৩ বছর বয়সী বিটেক গোল্ড মেডেলিস্ট আনন্দ কুমারের সঙ্গে। প্রায় ৫০ বার সরকারি চাকরির পরীক্ষা দিয়েও মেলেনি একটি সুযোগ। বাধ্য হয়ে বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ওই যুবক।

ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের কানপুরে। একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন। আনন্দের শিক্ষাগত যোগ্যতা বলছে, তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ২০২৪ সালে কানপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেকে (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। আর গোটা উত্তরপ্রদেশে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। কলেজের একটি অনুষ্ঠানে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাঁকে স্বর্ণপদক প্রদান করেছিলেন।

জানা গিয়েছে, সম্প্রতি তাঁর বড় ভাইয়ের বিয়ে পাকা করতে পাশের গ্রামে গিয়েছিল আনন্দের পরিবার। বাড়ি পুরো ফাঁকা ছিল। সেই সুযোগে তাঁর তিনতলা বাড়ির ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। গৃহকর্মী এসে তাঁর ঘরের দরজায় বারবার ধাক্কা দিলে সাড়া না মেলায় তিনি পাশের বাড়ির লোকজনকে খবর দেন। তাঁরা এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আনন্দকে উদ্ধার করেন। পুলিশ তাঁর হাতে লেখা পাঁচ লাইনের সুইসাইড নোটটিও উদ্ধার করেছে। যেখানে লেখা ছিল, ‘দুঃখিত বাবা, আমি প্রায় ৫০ বার সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও।’ এই ঘটনায় তাঁর বাবা রাজকুমার বলেছেন, ‘আনন্দ স্নাতকের পর বেসরকারি চাকরির জন্য চেষ্টা না করে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সে রেলওয়ে, এসএসসি (স্টাফ সিলেকশন কমিশন), ব্যাংক এবং শিক্ষা বিভাগ কর্তৃক পরিচালিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিল কিন্তু সফল হতে পারেনি। যে কারণে কয়েক মাস ধরে খুবই মানসিক চাপে ছিল সে। কিন্তু এমন সিদ্ধান্ত নিয়ে নেবে সেটা ভাবানি।’ তাঁর বাবাও একজন বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান