“আমায় বিয়ে করো”, আইএসআই চরকে প্রস্তাব দিয়েছিলেন জ্যোতি মালহোত্রা

এবার জ্যোতির বিরুদ্ধে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। তদন্তে জ্যোতি মালহোত্রা এবং একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা র মধ্যে কথোপকথনের সূত্র পেয়েছে কর্মকর্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার হয়েছেন বিখ্যাত ‘ট্রাভেল ব্লগার’ জ্যোতি মালহোত্রা। এরপর থেকেই জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে তদন্তকারী দলের কাছে। জানা গিয়েছে, পাকিস্তানের ISI কর্মকর্তাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। তাঁদের তিনি ভারতীয় সেনাবাহিনীর অনেক গোপন তথ্য পাচার করতেন। একাধিকবার তিনি পাকিস্তানেও গিয়েছিলেন। দিল্লিতে অবস্থিত পাক হাইকমিশনের কাছে ভিসা করতে গিয়ে দানিশ বলে এক কর্মীর সঙ্গে তাঁর দেখা হয়। এরপরেই দানিশের সহযোগিতায় পাক ISI এর সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছিল জ্যোতির। এবার দেশের বিশ্বাসঘাতক জ্যোতির বিরুদ্ধে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। তদন্তে জ্যোতি মালহোত্রা এবং একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার মধ্যে কথোপকথনের সূত্র পেয়েছে কর্মকর্তারা। 

হরিয়ানা হিসারে বসবাসকারী জ্যোতির ইউটিউবের চ্যানেলের নাম ‘ট্র্যাভেল উইথ জো’। তাঁকে গত সপ্তাহে পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ পর্যটক। এরপর থেকেই ভারতের সঙ্গে পাকিস্তানের চরম উত্তেজনাকর সম্পর্ক তৈরি হয়েছে। এর প্রতিশোধে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযানেও নামে ভারত। বর্তমানে দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। এরপর থেকেই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। এবং তিনদিনের অভিযানে জ্যোতি মালহোত্রা-সহ ১১ জনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে সবথেকে অভিযোগ ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। যিনি টাকার বিনিময়ে দেশের সঙ্গে ‘গদ্দারি’ করেছেন। পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার আগে জ্যোতি একাধিকার সেখানে গিয়েছিলেন। জানা গিয়েছে, জ্যোতি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) -এর হয়ে কাজ করতেন।

পাক ISI কর্মকর্তা আলি হাসানের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। তারা জানিয়েছে, তাঁরা দুজনে অনেক কথা বলতেন। কর্মকর্তারা এখন ৩৩ বছর বয়সী ইউটিউবার এবং হাসানের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন খুঁজে পেয়েছেন। এই চ্যাটে বিশ্বাসঘতক জ্যোতি মালহোত্রা ISI চর হাসানকে বিয়ের প্রস্তাব দিয়ে বলেছিলেন, ‘আমাকে আপনি পাকিস্তানে বিয়ে করে ফেলুন।’ যা ইসলামাবাদের সঙ্গে ইউটিউবারের মানসিক সংযোগের ইঙ্গিত দেয়। অর্থাৎ লোভী জ্যোতি দেশের ‘গদ্দারি’ করে বিয়ে করতে চেয়েছিলেন হাসানকে। ওই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিতে দু’জনের মধ্যে বেশ কয়েকটি অন্তরঙ্গ চ্যাটের স্ক্রিনশট-ও কর্মকর্তাদের হাতে পেয়েছে। আর এই কথোপকথনগুলি ভারতের গোপন অভিযানের সঙ্গে সম্পর্কিত। পুলিশ সূত্র জানিয়েছে, তদন্তের সময় পুলিশ মালহোত্রার চারটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। একটি অ্যাকাউন্টে দুবাই থেকে লেনদেনও করা হয়েছে। এই মূহুর্তে তদন্তকারী সংস্থা জ্যোতির সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন। এবং জানার চেষ্টা করছেন যে, সে কোথা থেকে টাকা পাচ্ছিল। এই মূহুর্তে জ্যোতির ইনস্টাগ্রামে এক লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি দুবার পাকিস্তান সফর করেছিলেন। তিনি দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা দানিশের সংস্পর্শেও এসেছিলেন। তিনিই তাঁকে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। আরও জানা গিয়েছে যে, জ্যোতি ভারতে ফিরে এসে, পাকিস্তানি ISI হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে গিয়েছেন। এমনকী তাঁদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে সংবেদনশীল তথ্য ভাগ করে নিতেন। যদিও এই বিষয়ে জ্যোতির বাবা প্রথমে দাবি করেছিলেন যে, তিনি পাকিস্তানে ভিডিও শ্যুট করার জন্য ভ্রমণ করেছিলেন। কিন্তু বিপাকে পড়তেই তিনি তাঁর বক্তব্য পরিবর্তন করেছেন। এদিকে জ্যোতি তদন্তের মুখে পাকিস্তানের গুপ্তচরবৃত্তি হওয়ার কথা অস্বীকার করে জানিয়েছেন তাঁকে ফাঁসানো হয়েছে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫