অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন কুম্ভতে রাখছেন কল্পবাস, নাম বদলে হচ্ছেন কমলা

মহাকুম্ভে কল্পবাস রাখতে চলেছেন অ্যাপেল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস। শুধু তাই নয়, কল্পবাস ব্রত পালনের জন্যে লরেন নাম বদলে হবেন কমলা,

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহাকুম্ভে কল্পবাস রাখতে চলেছেন অ্যাপেল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস। শুধু তাই নয়, কল্পবাস ব্রত পালনের জন্যে লরেন নাম বদলে হবেন কমলা, মহাকুম্ভে নিখুঁত উদাহরণ হতে চলেছে বিশ্বের অন্যতম ধনী মহিলা লরেন পাওয়েল জবসের কল্পবাস ব্রত পালনের বিষয়টি। ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি পর্যন্ত। ১২ বছর অন্তর অন্তর এই মেলার আয়োজন করা হয়, হিন্দুধর্মের মহাসমাগম কুম্ভ। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে বিশাল এলাকা নিয়ে এই মেলা আয়োজন করা হয়। কথিত আছে, কুম্ভে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। এছাড়াও এই মেলার আরেকটি আকর্ষণ হল বিভিন্ন মুনি-ঋষিদের সঙ্গে সাক্ষাৎ। যাঁদের বছরের কখনই দেখা যায়না।হাড়, জঙ্গলে ধ্যান করেই দিন কাটিয়ে দিচ্ছেন। জটাধারী নাগা চৈতন্যেরও দেখা পাওয়া যায় এই মেলায়।

পাবিশ্বাস ও সংস্কৃতির সঙ্গমস্থল হল মহাকুম্ভ। ইতিমধ্যেই খবরে এসেছে, বলিউডের একাধিক সেলিব্রিটি মহাকুম্ভে স্নান করবেন। তবে সবথেকে চমকপ্রদ খবরটি হল, বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিধবা স্ত্রী তথা বিশ্বের অন্যতম ধনী মহিলা লরেন পাওয়েল জবস প্রয়াগরাজের মহাকুম্ভে যোগ দিচ্ছেন। শুধু তাই নয়, বিলিয়নিয়ার ব্যবসায়ী লরেন মহাকুম্ভে কল্পবাস করবেন। আর সাধুদের সান্নিধ্যে সাধারণ জীবনযাপন করবেন। মহাকুম্ভে কল্পবাসের পাশাপাশি তিনি নিজেকে হিন্দু নামে পরিচিত করাবেন। প্রসঙ্গত, লরেনের প্রয়াত স্বামী স্টিভ জবসের মতো, লরেনেরও হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে বিশেষ সংযোগ রয়েছে। প্রায়শই তিনি বিভিন্ন জাতীয় ধর্মীয় সমাবেশে যোগ দেন। 

আজ আধ্যাত্মিক গুরু স্বামী কৈলাশানন্দ মহারাজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস প্রয়াগরাজ মহাকুম্ভে যোগ দেবেন। তিনি এখানে তাঁর গুরুর সঙ্গে দেখা করতে আসছেন। আমরা আমাদের গোত্র অনুযায়ী, তাঁর নাম ‘কমলা’ রেখেছি এবং তিনি আমাদের মেয়ের মতো। এই নিয়ে দ্বিতীয়বার তিনি ভারতে আসছেন। মহাকুম্ভে তাঁকে স্বাগত জানাই।’ মহাকুম্ভে লরেন পাওয়েলের আবাসনের ব্যবস্থা করা হয়েছে মহারাজা ডিলাক্স কটেজে। জানা গিয়েছে, তিনি নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দের শিবিরে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত থাকবেন। উল্লেখ্য, ২০২০ সালের জুলাই পর্যন্ত, লরেন পাওয়েল এবং তাঁর পরিবার ফোর্বসের বিশ্বধনী তালিকায় ৫৯ তম স্থানে ছিলেন। এছাড়াও টাইমস ম্যাগাজিন লরেনকে কয়েকবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। স্টিভ জবসও সনাতন ঐতিহ্যে বিশ্বাস করতেন। তিনি ভারতীয় সাধুদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ১৯৭৪ সালে, স্টিভ জবস বাবা নিম করোলির দরবারে এসেছিলেন।

 

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের