মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত তখন প্রায় ১ টা। চারপাশ নিস্তব্ধ। রাস্তায় যানবাহনও প্রায় নেই। এমন সময় একটি বাইকে তিন যুবক ও এক নাবালিকাকে দেখে সন্দেহ হয় পুলিশের। বাইক থামাতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু শেষ পর্যন্ত থানায় নিয়ে যাওয়ার বদলে রাস্তাতেই যুবকদের ‘শিক্ষা’ দিল পুলিশ। কান ধরে ওঠবস করানোর সেই ছবি ও ভিডিও এখন ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার ঝাড়খণ্ডী উপকূলীয় থানার অন্তর্গত এলাকায়।

জানা গিয়েছে, গভীর রাতে এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় একটি মোটরসাইকেলে চারজনকে যেতে দেখা যায়। বাইকটিতে ছিলেন তিন যুবক এবং ১৫ বছর বয়সি এক তরুণী। পুলিশ সূত্রে খবর, বাইকটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। তার উপর বাইকে একসঙ্গে চারজন ছিলেন। রাতের দিকে রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকার বিষয়টি আরও নজরে আসে পুলিশের। এরপরই বাইকটিকে থামানো হয়। 

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

বাইক থামিয়ে প্রথমেই চারজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। এত রাতে তাঁরা কোথায় যাচ্ছিলেন, কেনই বা একটি নাবালিকাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন, তা জানতে চাওয়া হয়। বাইকের কাগজপত্র এবং হেলমেট নিয়েও প্রশ্ন করা হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় নথি এবং নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়েও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি যুবকেরা। এরপরই তাঁদের সতর্ক করে পুলিশ। তবে পুলিশের সেই শাসনের ধরনই এখন আলোচনার কেন্দ্র। রাস্তায় দাঁড় করিয়ে যুবকদের কান ধরে ওঠবস করানো হয়। কিছুক্ষণ আগেও যাঁরা বাইকে করে ঘুরছিলেন, তাঁদেরই দেখা যায় রাস্তার পাশে কান ধরে ওঠবস করতে। পুলিশের তরফে জানানো হয়েছে, বেপরোয়া বাইক চালানো এবং রাতের নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়ে তাঁদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই বার্তাও দেওয়া হয়। ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে গভীর রাতে তিন যুবকের সঙ্গে এক নাবালিকার বাইকে থাকা এবং পুলিশের জিজ্ঞাসাবাদের বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান