জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

Share:

নিজস্ব প্রতিনিধি:  সীমান্তে ভারতীয় সেনা প্রতি মুহূর্তে চালাচ্ছে কড়া নজরদারি। বিশেষ করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তার চাদরে মোড়া থাকে বিস্তীর্ণ এলাকা। দিন-রাত চলে টহলদারি, নজরদারি থাকে প্রতিটি সন্দেহজনক গতিবিধির উপর। মাছি গলারও যেন সুযোগ নেই। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনার চোখ এড়িয়ে নিয়ন্ত্রণরেখা পার হওয়া কার্যত অত্যন্ত কঠিন। তার মধ্যেই এবার রাজৌরির নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আটক করা হয়েছে  পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এক কিশোরীকে।  

সূত্রের খবর, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের খুইরেট্টা এলাকার বাসিন্দা সামিয়া আজিম নামে ওই কিশোরী। তার বয়স ১৭ বছর বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে রাজৌরি জেলার নওশেরা সেক্টরের লাম এলাকায় নিয়ন্ত্রণরেখার কাছে টহল দিচ্ছিল ভারতীয় সেনার একটি দল। সেই সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসে জওয়ানদের। এরপর তল্লাশি চালিয়ে ওই কিশোরীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামিয়া দাবি করেছে, ভুলবশত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে সে। তবে তার এই দাবি খতিয়ে দেখছেন নিরাপত্তা আধিকারিকরা। সত্যিই অসাবধানতাবশত সীমান্ত পেরিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

জানা গিয়েছে, আটক কিশোরীর কাছ থেকে প্রাথমিকভাবে কোনও সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়নি। পরে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং পরিচয় যাচাইয়ের জন্য তাকে নওশেরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি। 

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট