বিহারে বাদ পড়া ৬৫ লক্ষ নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে, নির্বাচন কমিশনকে সুপ্রিম নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বিহারে বাদ পড়া ৬৫ লক্ষ নাম প্রকাশ করতে হবে মঙ্গলবারের মধ্যে, নির্বাচন কমিশনকে নির্দেশ দিল শীর্ষ আদালত। বুধবারের পর বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে বিহার ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন সম্পর্কিত মামলার শুনানি শুরু হয়েছিল। সেখানেই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মামলাটির শুনানি শুরু হয়। বিহারের SIR এখন শাসকবিরোধীদলের অস্ত্র হয়ে উঠেছে। এই নিবিড় সংশোধনের মাধ্যমে বিহারে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই নিয়ে গত শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা পড়েছিল।

সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছিল যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কখনওই ধরা যায় না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছিল শীর্ষ আদালত। বুধবারে ছিল SIR সংক্রান্ত মামলার শুনানি। তাতেই বিচারপতি জয়মাল্য বাগচি বলেন কমিশন যে সব নথি চাইছে তা ভোটার বান্ধব। যদি বলা হতো উল্লেখিত ১১ টি নথির সবকটি চাই তাহলে তাকে বরঞ্চ ভোটার বিরোধী বলা যেত। কিন্তু এখানে বলা হয়েছে ১১ টির মধ্যে যে কোনও একটি দিতে হবে, ফলে আপত্তি থাকার কথাও নয়।

এদিকে বুধবার SIR প্রক্রিয়া নিয়ে নানা রকমের প্রশ্ন তুলেছিলেন এই মামলাকারীর আইনজীবীরা। কেন বিহারে SIR প্রক্রিয়া বাতিল করতে চাইছেন তার ব্যাখ্যাও দিয়েছিলেন। ঠিক বিধানসভা নির্বাচনের আগে কেন ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন হচ্ছে, সারা বছর কেন SIR করার কথা মনে পড়ল না তা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল শীর্ষ আদালতে।

বৃহস্পতিবার দুপুরবেলা আবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে শুনানি শুরু হয়। এদিনের সকালে মামলাকারীদের আইনজীবী নিজামউদ্দিন পাশা বলেন ভোটার তালিকার বিশেষ সমীক্ষা এবং বার্ষিক সমীক্ষা দুটি তো প্রায় একই বিষয়। তা সত্ত্বেও কেন ভোটার কার্ড গ্রহণ করছে না কমিশন যেখানে দুটি কাজই নির্বাচন কমিশন করে। এরপরেই বিচারপতি জয়মাল্য বাগচি বলেন ২০০৩ সালে কোন কোন নথি জমা নেওয়া হয়েছিল নির্বাচন কমিশন তা জানাক। কি পদ্ধতিতে ভোটার তালিকা তৈরি হয়েছিল তাও জানাতে হবে।

এরপর মামলাকারীদের পক্ষের আইনজীবী শোয়েব আলম বলেন এই প্রক্রিয়া নাম নথিভুক্তিকরণের, আর সেটাই হওয়া উচিত। তার পরিবর্তে কেন নাম বাদ দেওয়া হচ্ছে? আমাদের দেশের বহু মানুষ শিক্ষা সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের কাছে যদি সাংবিধানিক অধিকারই না থাকে তাহলে তারা ভবিষ্যৎ বদলাবে কী করে?আইনজীবী ফৌজিয়া শাকিল আবার বলেন কমিশনের নির্দেশ স্বেচ্ছাচারীর মতো। গোটা প্রক্রিয়া অত্যন্ত তাড়াহুড়ো করে শেষ করা হচ্ছে। বিহারের মতন রাজ্যে তাড়াহুড়ো করে প্রক্রিয়া শেষ করা এক কথায় অসম্ভব। যে রাজ্য ডিজিটাল স্বাক্ষরতায় এত পিছিয়ে রয়েছে, সেই রাজ্যে এক কোটি লোকের জন্য নথি আপলোড করা মুখের কথা নয়। সেপ্টেম্বর-অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হবে। অথচ বলে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যেই প্রক্রিয়াটি সমাপ্ত করতে হবে।

নির্বাচন কমিশন আবার যুক্তি দিয়েছেন নাগরিকত্ব খতিয়ে দেখার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। সংসদের আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে, তাই এই ক্ষেত্রে কমিশন কখনওই হস্তক্ষেপ করবে না। সেই সঙ্গে কমিশনের আইনজীবী আরও বলেন যে আমরা ধরে নিচ্ছি না যে আমরাই সর্বশক্তিমান এবং সবকিছু চাইলেই করতে পারি। তবে নির্বাচন কমিশনেরও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু ক্ষমতা রয়েছে।

বহু বাকবিতণ্ডার পর অবশেষে সুপ্রিম কোর্ট জানায় যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। ১৯ তারিখের মধ্যে সেই সমস্ত নাম ওয়েবসাইটে আপলোড করতে হবে। ২০২৫ সালের তালিকায় যাদের নাম রয়েছে অথচ খসরা তালিকায় নাম নেই, তাদের সকলের নাম যেন জেলা স্তরের ওয়েবসাইটে থাকে। সেই সঙ্গে কমিশনকে জানাতে হবে কী কারণে নাম বাদ দেওয়া হয়েছিল। প্রত্যেক জেলা স্তরে নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা থাকতে হবে। এই প্রসঙ্গে সংবাদপত্র এবং চ্যানেলগুলিকে ব্যাপক প্রচারও চালাতে বলা হয়েছে।

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা