১২৭০ কোটি টাকার চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বজনপোষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোমবার সুপ্রিম কোর্ট তাঁর পরিবারের সদস্যদের দেওয়া ১,২৭০ কোটি টাকার চুক্তি সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

সূত্রের খবর, টেন্ডারের মাধ্যমে প্রায় ১,২৪৫ কোটি টাকার কাজ বরাদ্দ করা হয়েছিল এবং অতিরিক্ত ২৫ কোটি টাকার কাজ ওয়ার্ক অর্ডার হিসেবে জারি করা হয়েছিল। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছে, সিবিআইকে ২ সপ্তাহের মধ্যে তদন্ত শুরু করতে হবে। এই তদন্তের আওতায় ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারি নির্মাণ সংক্রান্ত চুক্তি ও অন্যান্য বিষয়গুলো যুক্ত করতে হবে। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তরকারী সংস্থা ২ সপ্তাহের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করবে। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা সকল সরকারি নির্মাণ সংক্রান্ত চুক্তি গুলো দেখা হবে তদন্ত করে।

নির্দিষ্ট সময়ের বাইরেও যদি কোনও লেনদেন হয়ে থাকে, তাও তদন্তের মধ্যে থাকতে পারে। এই তদন্তের জন্য রাজ্যের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হবে। রাজ্যের মুখ্যসচিব সিবিআই-র সঙ্গে যোগাযোগ রাখবে। তারজন্য নোডাল অফিসার নিয়োগ করা হবে। কোনও নথি যাতে নষ্ট না হয়, সেটা নিশ্চিত করবে রাজ্য। সিবিআইকে ১৬ সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চেই রিপোর্ট দিতে হবে।

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর