Loading live market data...
Loading active stocks...
Connecting...

মালদহের ঘটনায় তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! খুবই দুর্ভাগ্যজনক, মন্তব্য প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মালদহের কালিয়াচকের ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট (Supreme Court)। বাংলার প্রশাসন ও পুলিশকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের। বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের নাম বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগে গতকাল, বুধবার দুপুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মালদহের কালিয়াচক। রাস্তা অবরোধ ক্ষোভ-বিক্ষোভ। এমনকি এসআইআরের (SIR) কাজে যাওয়া সাতজন জুডিসিয়াল অফিসারকে কালিয়াচক ২ বিডিও অফিসে ঘিরে রাখা হয়। দুপুর গড়িয়ে রাত হয়ে যায়, বিক্ষোভ বাড়তে থাকে। ওই জুডিসিয়াল অফিসারদের মধ্যে ছিলেন মহিলা-সহ তিন বিচারক। এঁদের ঘিরেই চলে বিক্ষোভ। ১২ নং জাতীয় সড়ক অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। ঘণ্টার পর ঘণ্টা থমকে যায় যান চলাচল। উত্তপ্ত হয় পরিস্থিতি। মোথাবাড়ি, সুজাপুরেও বিক্ষোভ দেখানো হয়।

আজ, বৃহস্পতিবার মালদহের কালিয়াচকের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করা শুনানিতে রাজ্যকে প্রবল তিরস্কার করে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যাঁরা নজরদারি চালাচ্ছেন, তাঁদের সতর্ক থাকতে হবে। সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, গোটা প্রক্রিয়াকে বিলম্ব করার চেষ্টা। পুরোটাই পরিকল্পনামাফিক। জুডিসিয়াল অফিসারদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি। কালিয়াচকের ঘটনার তদন্ত করবে সিবিআই বা এনআইএ এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। শুধু এতেই থেমে থাকেনি শীর্ষ আদালত। কালিয়াচকের ঘটনায় মুখ্যসচিব, ডিজি ও জেলাশাসককে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, বাংলায় সবকিছুতেই রাজনীতি হয়। সকলেই রাজনৈতিক কথা বলে। আপনারা জানেন না কারা এই অবরোধ করেছেন? আমরা সব জানি, রাত ২ টো পর্যন্ত বসে নজরদারি চালিয়েছি। খবর নিয়েছি। খুব, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।

আরও পড়ুন: ‘‌মালদহের ঘটনার জন্য নির্বাচন কমিশন–অমিত শাহ দায়ী’‌, সাগরদিঘি থেকে তোপ মমতার

গোটা ঘটনার জন্য কেন মুখ্যসচিব, ডিজিপি, জেলাশাসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়েছ শীর্ষ আদালত। এই ঘটনায় সিবিআই (CBI) ও এনআইএ-কে (NIA) মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট সরাসরি আদালতে জমা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। মালদহের ঘটনায় সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘আইন হাতে নিতে দেবো না কাউকে। এইভাবে আইন হাতে নিয়ে জুডিসিয়াল অফিসারদের উপর মানসিক চাপ দেওয়া বরদাস্ত করব না। এটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কর্তব্যেরও এক অবহেলা। সব খবর পেয়েও কেন জুডিসিয়াল অফিসারদের নিরাপত্তা দেওয়া গেল না।’একই সঙ্গে কালিয়াচকের ঘটনার পর একগুচ্ছ নির্দেশ দিয়েছে সু্প্রিম কোর্ট। যেগুলি হল-

১. এসআইআরের কাজে নিযুক্ত সমস্ত জুডিসিয়াল অফিসারদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন ও রাজ্য
২. এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবিলম্বে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী
৩. স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, জেলাশাসক এবং সকল পুলিশকর্তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, এসআইআরের নাম বিচার সংক্রান্ত প্রক্রিয়ায় জুডিসিয়াল অফিসারদের কাছে যেন দুই বা তিনজনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া না হয়
৪. কালিয়াচকের ঘটনায় শোকজ করা হয়েছে রাজ্যের ডিজিপি, মালদহের জেলাশাসক, মুখ্যসচিব ও সিইওকে

আরও পড়ুন: মালদহের জুডিসিয়াল অফিসারদের ঘেরাও কাণ্ডে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ

গোটা ঘটনা নিয়ে বেজায় ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশনও। কালিয়াচকের ঘটনায় রাজ্যের ডিজির কাছ থেকে রির্পোট তলব করেছে কমিশন।
সূত্রের খবর, গোটা বিষয়টি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে। অপরদিকে বিক্ষোভকারীদের দাবি, ভোটার তালিকায় তাদের নাম থাকলেও বাদ পড়েছে। 

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের