ধাক্কা খেল কেন্দ্র! ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ১০০ দিনের কাজ চালু রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের নির্দেশ বহাল রাখা হল। ১০০ দিনের কাজ চালু রাখার নির্দেশ বহাল। ১ আগস্ট থেকে কাজ চালু রাখার কথা বলা হয়েছিল। প্রত্যন্ত মানুষ যাতে সুবিধা পায় সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তিন বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজের প্রকল্প।

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সোমবার মামলাটি ওঠে। কয়েক সেকেন্ডের মধ্য়েই তাঁরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশই বহাল রাখা হচ্ছে। গত এক আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। এবার হাইকোর্টের সেই নির্দেশকেই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালতও। সোমবার এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে সেখানেও বলা হয়েছে ১০০ দিনের কাজ চালু করার কথা। ১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ বার বার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ বছর ধরে আটকে রয়েছে এই ১০০ দিনের কাজ। হাইকোর্ট বলা সত্ত্বেও ১০০ দিনের কাজ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্রীয় সরকার। ১ অগস্ট থেকে কাজ শুরুর কথা বলা হলেও, সেই কাজ শুরু হয়নি। ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। কিন্তু শীর্ষ আদালতে গিয়েও লাভ হল না। সুপ্রিমকোর্টও এই কাজ চালু করার নির্দেশই বহাল রেখেছে।

১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির রাজপথে প্রতিবাদও জানিয়েছেন তৃণমূলের সাংসদরা। কিন্তু তারপরেও মেলেনি বকেয়া টাকা। গত ১৮ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ১ অগস্ট থেকে ১০০ দিনের প্রকল্পের কাজ শুরু করতে হবে। কিন্তু ২ মাস কেটে গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয় মন্ত্রকের পক্ষ থেকে কিছু জানানয়নি। ফলে অগস্টের শুরু থেকে কাজ শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। সুপ্রিমকোর্ট একই রায় বহাল রাখায় নতুন করে ১০০দিনের কাজ চালু হওয়ার এক সম্ভাবনা তৈরি হল।

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে