টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি সামান্য ওষুধের ভুলে বিপাকে পাঁচ শিশু। শিশুদের টিকা দেওয়া হয়েছিল নিয়ম মেনেই। কিন্তু তারপরেই ঘটল বিপত্তি। জ্বর ঠেকাতে প্যারাসিটেমল দেওয়া কথা ছিল, কিন্তু সেই ওষুধের বদলে দেওয়া হয় ডায়াবেটিস ওষুধ। সেই ওষুধ খাওয়ার পরেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় পাঁচ শিশুকে। পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে, তাদের ভর্তি করতে হয় আইসিইউ এবং পিআইসিইউতে। গুজরাতের সুরাটের এই ঘটনায় এক মহিলা স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য দফতর।

ঘটনাটি ঘটেছে সুরাটের পালসানা তহসিলে। গত ২৩ সেপ্টেম্বর ‘মাতৃ দিবস’ উপলক্ষে কানভ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পালসানা-০১ উপকেন্দ্রে শিশুদের টিকাকরণের আয়োজন করা হয়েছিল। সেখানে মোট সাত শিশুকে টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর পাঁচ শিশুকে প্যারাসিটামল দেওয়ার কথা ছিল। কিন্তু সেই জায়গাতেই ঘটে বিপত্তি। অভিযোগ, প্যারাসিটামলের পরিবর্তে ওই পাঁচ শিশুকে দেওয়া হয় গ্লাইমিপিরাইড ২ মিলিগ্রামের ট্যাবলেট। এই ওষুধ মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ভুল ওষুধ খাওয়ার পরই শিশুদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে ২৪ সেপ্টেম্বর পাঁচ শিশুকেই আইসিইউ/পিআইসিইউতে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমে স্বাস্থ্য দফতর মহিলা স্বাস্থ্যকর্মী ইন্দুবেন রতিলাল চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সুরাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাঁকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। আপাতত তাঁর সদর দফতর করা হয়েছে সুরাট জেলার উমরপাড়া তালুকের ডাঙ্গরাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।

আরও পড়ুন: ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

বরখাস্তের সময়ে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। সরকারি অনুমতি ছাড়া তিনি কোনও বেসসরকারি চাকরি বা ব্যবসায় যুক্ত হতে পারবেন না। প্রতি মাসে সংশ্লিষ্ট তালুকা স্বাস্থ্য আধিকারিকের কাছে প্রয়োজনীয় সনদ জমা দিতে হবে। অনুমতি ছাড়া সদর দফতর ছাড়াও যাবে না। তদন্ত শেষ হওয়ার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় পদক্ষেপ করা হবে। ঘটনাটি নিয়ে গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানসারিয়া জানিয়েছেন, আক্রান্ত শিশুদের বয়স প্রায় সাড়ে তিন মাস থেকে এক বছরের মধ্যে। তাঁর কথায়, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, টিকা দেওয়ার পর শিশুদের জ্বর বা তাপমাত্রা বেড়ে যেতে পারে। সেই কারণেই সাধারণত প্যারাসিটামল দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় ভুল করে তার পরিবর্তে ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন পাঁচ শিশুরই অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি। তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের