ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে আর তার পর সে আত্মহত্যা করেছে। এই খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উত্তাল হয়ে ওঠে  পঞ্জাবের জলন্ধরের লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (LPU)।  ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। প্রায় ২ হাজার ছাত্রছাত্রী বিক্ষোভে সামিল হন বলে পুলিশ জানিয়েছে। তবে এখনও পর্যন্ত ওই দাবির সমর্থনে কোনও প্রমাণ বা লিখিত অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি।   

জানা গিয়েছে, রাত প্রায় ২টো নাগাদ গার্লস হস্টেলের কাছে পড়ুয়াদের জমায়েত শুরু হয়। সোশ্যাল মিডিয়া গ্রুপে একটি বার্তা ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কোনও এক বহিরাগত ব্যক্তি ধর্ষণ করেছে।  কিছু পোস্টে আবার বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়। এই দাবিগুলিকে কেন্দ্র করেই পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিতে ভাঙচুর চালান বলে অভিযোগ। জানলার কাচ ভাঙা, ইট ও ফুলের টব ছোড়ার পাশাপাশি ক্যাম্পাসের কয়েকটি ভবনের অংশে আগুন লাগানোর ঘটনাও ঘটে। বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ করায় কিছু সময়ের জন্য যান চলাচলও ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জাতীয় সড়কও খুলে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছন কাপুরথলার এসপি গৌরব তুর। পুলিশ পড়ুয়াদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রথম যে বার্তাটি ছড়িয়েছিল, সেটির উৎসও খতিয়ে দেখা হচ্ছে।  গৌরব তুর জানিয়েছেন, একটি ভাইরাল মেসেজ থেকেই গোটা ঘটনার সূত্রপাত। কোনও ছাত্রীর আত্মহত্যা বা ধর্ষণের দাবি সামনে এলেও এখনও পর্যন্ত পুলিশ এমন ঘটনার সত্যতা নিশ্চিত করার মতো কোনও প্রমাণ পায়নি। পুলিশের কাছে এই বিষয়ে কোনও অভিযোগও জমা পড়েনি। ঘটনার সত্যতা যাচাই করতে পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে। একইসঙ্গে বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও তদন্তের আওতায় রয়েছে।

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫