‘ম্যান ইজ নট ATM’, সুরাতে পুরুষ কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ ‘নির্যাতিত’ স্বামীদের

কেউ কেউ প্ল্যাকার্ডে 'পুরুষের অধিকার মানবাধিকার' লিখেছেন, আবার কেউ ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত পুরুষদের আত্মহত্যার ঘটনাগুলিকেও তালিকাভুক্ত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় গোটা দেশে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যেই আত্মহত্যার প্ররোচনার দায়ে অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংহানিয়া, তাঁর মা এবং ভাই অনুরাগকে গ্রেফতার করেছে পুলিশ। আসলে, অতুল সুভাষ আত্মহত্যার আগে একটি ভিডিওতে তাঁর স্ত্রীর বিরুদ্ধে একাধিক হেনস্থার অভিযোগ করে গিয়েছেন। এবার অতুল সুভাষ মামলায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্ত্রীদের দ্বারা অত্যাচারিত অসংখ্য স্বামীরা। বিক্ষোভকারী স্বামীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে আইনের অধীনে নারী অধিকারের অপব্যবহারের বিষয়টি তুলে ধরেছেন। এবং পুরুষদের জন্য একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, এবার মিথ্যা মামলায় কোনও স্বামীকে অত্যাচারিত হতে হবেনা, তাঁরা রাস্তায় নেমে বিচার চাইছেন। তথ্যনুযায়ী, সুরাত শহরের অষ্টম লাইন সার্কেলে নির্যাতিত স্বামীরা বিক্ষোভ দেখিয়েছেন। যাঁদের সকলের হাতে প্ল্যাকার্ড ছিল। আসলে গত ৯ ডিসেম্বর বেঙ্গালুরু ফ্ল্যাটে আত্মঘাতী হন পেশায় ইঞ্জিনিয়ার অতুল সুভাষ। জীবন শেষ করার আগে তিনি ২৪ পাতার একটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। সেই সঙ্গে দেড় ঘন্টার ভিডিও রেকর্ডে তিনি স্ত্রী নিকিতা ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে গিয়েছেন। এবার অতুল সুভাষের আত্মহত্যা মামলা নিয়ে শুরু হল নয়া বিতর্ক। আইনে নারীদের পৃথক অধিকারের অপব্যবহার নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন নির্যাতিত স্বামিরা। প্রতিবাদী স্বামীদের মধ্যে, কেউ কেউ প্ল্যাকার্ডে ‘পুরুষের অধিকার মানবাধিকার’ লিখেছেন, আবার কেউ ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত পুরুষদের আত্মহত্যার ঘটনাগুলিকেও তালিকাভুক্ত করেছেন। আবার কেউ সরকারকে অনুরোধ করে বলেছেন, পুরুষদের জন্যে আলাদা আইন হোক, ভুয়া মামলা মানবতাবিরোধী অপরাধ। আবার কেউ প্ল্যাকার্ডে লিখেছেন- ‘ম্যান ইজ নট এটিএম’। আসলে রোজগেরে স্বামীদের স্ত্রীরা ATM ভাবেন, যখন টাকা চাইবেন স্বামীরা দিতে পারবেন। কিন্তু এটা একেবারেই ঠিক নয়! আন্দোলনকারীরা তাঁদের নিজস্ব স্টাইলে পুরুষদের বেদনা প্রকাশ করেছেন। প্রতিবাদে সামিল হয়েছিলেন সুরাতের চিরাগ ভাটিয়াও।

তিনি জানিয়েছেন, “ভুয়ো মামলার জেরে আত্মহত্যা করেছেন অতুল সুভাষ। আমরা এর প্রতিবাদ করছি। অতুল সুভাষের ন্যায়বিচার পাওয়া উচিত এবং পুরুষদের জন্য একটি সঠিক আইন করা উচিত। অনেক নারী পুরুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছেন। কোনও মামলা অন্যায়ভাবে হয়েছে, আদালতে তা প্রমাণিত হলেও বিচারে নারীদের শাস্তির কোনও বিধান নেই। আমরা চাই পুরুষদের জন্য একটি কমিশন গঠন করা হোক এবং পুরুষরা যেন বিচার পায়। এখানে ভুক্তভোগী সবাই, আমাদের স্ত্রীরা মিথ্যা মামলা করেছে। আমরা আদালতের চাপের মুখে আছি। মীমাংসার নামে আমাদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এটি অবৈধ উত্তোলন, যা লিঙ্গ সমতার নামে পুরুষদের কাছ থেকে আদায় করা হচ্ছে।”

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের