নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বেকসুর খালাস হয়েছিলেন সুরেন্দ্র কোলি। সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশের নয়ডার নিঠারি গণহত্যার মামলায় গতবছরই বেকসুর খালাস হয়েছিলেন তিনি। আজ, শুক্রবার সেই সুরেন্দ্র কোলি আত্মহত্যা করেছেন বলে জানাল পুলিশ। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করেছে।

উত্তরপ্রদেশের নিঠারি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সুরেন্দ্র কোলিকে গত বছরের নভেম্বরে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে সেই মামলার শুনানি হয়েছিল গতবছরে। ২০০৫-২০০৬ সাল নাগাদ উত্তরপ্রদেশের নিঠারিতে একের পর যুবতী, কিশোর-কিশোরী নিখোঁজ হতে শুরু করেছিল। তার তদন্তেরই সূত্র ধরে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর নিঠারির ব্যবসায়ী মণীন্দ্র সিংহ পান্ধেরের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১৯টি কঙ্কাল এবং কিছু দেহাবশেষ। সেই ঘটনায় গোটা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। পরে তদন্তে উঠে এসেছিল, শিশু, কিশোর-কিশোরীদের উপর যৌন অত্যাচার চালিয়ে খুন করে তাদের দেহের অংশ প্রেসার কুকারে সেদ্ধ করে খেয়ে ফেলতেন পান্ধের এবং তাঁর বাড়ির পরিচারক সুরেন্দ্র। এই মামলায় পান্ধের এবং কোলিকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন সিবিআই আদালতের বিশেষ বিচারক পবন তিওয়ারি।

আরও পডুন: রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

তবে পরে এলাহাবাদ আদালতে সেই সাজা স্থগিত হয়ে গিয়েছিল। গোটা মামলাটি পরে সুপ্রিম কোর্টে পৌঁছেছিল। মোট ১৩টি মামলা ছিল সুরেন্দ্র কোলির বিরুদ্ধে। ১২টি মামলায় বেকসুর খালাস হলেও বাকি ছিল একটি মামলা। সেই মামলা থেকে নিষ্পত্তি চাইতেই গত বছর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সুরেন্দ্র’র আর্জির ভিত্তিতেই বিচার বিবেচনা করে তাঁকে গত বছর বেকসুর খালাস করেছিল শীর্ষ আদালত।

পুলিশ সূত্রে খবর, নিঠারি হত্যাকাণ্ডে বেকসুর খালাস হতেই হরিদ্বারে চলে গিয়েছিলেন সুরেন্দ্র। সেখানেই একটি চায়ের দোকান চালাতেন। সেই দোকানের ভিতর থেকেই ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।

‘বড় অভিনেতার সঙ্গে শুতে বলা হয়, ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ফিরি’, কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা যুক্তির

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

দুপুরের মেনুতে স্বাদবদল চান? বানিয়ে ফেলুন ক্রিমি-স্পাইসি মাশরুম দো পেঁয়াজা

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে