রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে এমন কাণ্ড আগে দেখেছেন?  সিলেট থেকে লন্ডনগামী বিমানের ভিতরেই আচমকা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই যাত্রী। মাঝ আকাশে সামান্য বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তের মধ্যে মারামারিতে গড়ায়। ঘটনায় বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় কেবিন ক্রু এবং সহযাত্রীদের। ঘটনাটি ঘটেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড়েছিল বিমানটি। যাত্রাপথেই দুই যাত্রীর মধ্যে কোনও একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

বচসা না থামিয়ে দুই যাত্রী একে অপরের দিকে তেড়ে যান। এরপরই শুরু হয় ধস্তাধস্তি ও হাতাহাতি। আচমকা বিমানের ভিতরে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা। শিশু এবং বয়স্ক যাত্রীরাও অস্বস্তির মধ্যে পড়েন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হয়েছিল। বিষয়টি কেবিন ক্রুদের নজরে আসার পর তাঁরা দ্রুত সেখানে পৌঁছে যান। দু’জনকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন: ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, বিমানের ভিতরে দুই ব্যক্তি একে অপরের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। কথাকাটাকাটির মধ্যেই আচমকা হাতাহাতি শুরু হয়ে যায়। ধস্তাধস্তির সময় এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যেতেও দেখা যায়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বিমানের কেবিন ক্রু এবং কয়েকজন সহযাত্রী এগিয়ে আসেন। তাঁরা দুই যাত্রীকে সেখান থেকে সরে যেতে সাহায্য করেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩