বন্ধুর চোখের সামনে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: যে রাতে ভারতের মেয়েরা বিশ্বজয় করেছে সেই রাতেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। রবিবার রাতে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বিমানবন্দর চত্বরের পিছনে তিনজন মিলে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।  পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তার বন্ধুর সঙ্গে গাড়িতে ছিলেন,। ঠিক সেই সময়ে অভিযুক্তরা তাদের দিকে এগিয়ে আসে। তিনজন মিলে মহিলার বন্ধুর উপর আক্রমণ  চালায় এবং তাঁকে অপহরণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জানা গিয়েছে ঘটনার পরেই মহিলার  বন্ধুটি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। অভিযোগ পেয়েই পুলিশ তল্লাশি অভিযান শুরু করে এবং মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, অভিযুক্তরা রবিবার অপরাধ করার আগে একটি মোটরবাইক চুরি করেছিল। জানা গিয়েছে ৩ ব্যক্তি কলেজ ছাত্রীকে   একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানেই তার উপর  যৌন নির্যাতন চালানো হয়। পুলিশ অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতারের জন্য  সাতটি বিশেষ দল গঠন করেছে।

প্রসঙ্গত, এই বছরের ফেব্রুয়ারিতে আরেকটি ঘটনায়, ১৭ বছর বয়সী এক কিশোরীর উপর যৌন নির্যাতনের অভিযোগে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা (পকসো) আইনের অধীনে সাত কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। কুনিয়ামুথুরের একটি বেসরকারি কলেজ ছাত্ররা  সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে নাবালিকার সাথে বন্ধুত্ব করেছিল। নাবালিকা তাদের একজনের সাথে দেখা করার পরে সে বাড়ি  ফিরে আসেনি তখন  তার পরিবার নিখোঁজ অভিযোগ দায়ের করে। পরে মেয়েটিকে খুঁজে পাওয়া যায় এবং অভিযোগ করা হয় যে ছাত্ররা তার উপর নির্যাতন চালিয়েছে। পুলিশ সাতজনকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর