তামিলনাড়ুতে কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার শিক্ষক

তামিলনাড়ুর নাগেরকোইলে কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষককে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ড নিয়ে দেশজুড়ে তোলপাড়। ৯ অগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ- হত্যার প্রতিবাদে এখন গোটা কলকাতা শহর স্তব্ধ। মেয়েদের নিরাপত্তার দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। তবে এত প্রতিবাদের পরেও দেশজুড়ে ধর্ষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আরজি কর-হাসপাতালের পর মহারাষ্ট্রের থানে বদলাপুরে শিশু নির্যাতন, মুম্বইয়ে প্রশিক্ষণরত নার্সকে ধর্ষণ অটোচালকের, সোশ্যাল মিডিয়ায় আলাপ করে কিশোরীকে অপহরণ, তারপর ধর্ষণ, রাজস্থানে আত্মীয়ের দ্বারা কিশোরী ধর্ষণ, স্কুলে শিক্ষক দ্বারা ছাত্রীরা যৌন নির্যাতনের শিকার, এরকম একাধিক ঘটনা প্রতিদিন সংবাদমাধ্যম দখল করছে।

এবার তামিলনাড়ুর একটি ধর্ষণের ঘটনা সামনে এলো। তামিলনাড়ুর নাগেরকোইলে কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষককে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ওই শিক্ষকের নাম রামচন্দ্র সোনি, যিনি ওই স্কুলের একজন শিল্প শিক্ষক ছিলেন। যিনি মূলত ছাত্রীর অভিযোগের পরে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। মেয়েটি প্রথমে ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানায়, যিনি অবিলম্বে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেন এবং প্রমাণের পর সোনিকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করেন।

প্রধান শিক্ষক পরবর্তীকালে জেলা শিশু কল্যাণ আধিকারিক-এর কাছে অভিযোগ দায়ের করেন, যিনি তখন নাগেরকয়েল অল উইমেন থানায় মামলাটি নথিভুক্ত করেন। সাব-ইন্সপেক্টর আশা জওহর তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন, পকসো আইনের চারটি ধারায় সোনিকে গ্রেফতার করার আগে ছাত্রদের সঙ্গে মিলে তাঁর বিরুদ্ধে তদন্ত পরিচালনা করেছিলেন।মামলাটি বর্তমানে অধিকতর তদন্তাধীন রয়েছে।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি