সিএএ’র বিরুদ্ধে সরব তামিল সুপারস্টার বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সরব হলেন তামিল সুপারস্টার বিজয়। মঙ্গলবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়ে দিয়েছেন, ‘সিএএ কোনও মতেই গ্রহণযোগ্য নয়।’ সেই সঙ্গে তামিলনাডুতে যাতে সিএএ কার্যকর করা না হয়, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কাছেও আর্জি জানিয়েছেন তিনি।

চার বছর আগে পাশ হলেও লোকসভা ভোটে রাজনৈতিক ফায়দা লুঠতে গতকাল সোমবারই নাগরিকত্ব সংশোধনী আইন চালু করেছে মোদি সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী বন্ড নিয়ে শীর্ষ আদালত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ধাক্কা দেওয়ায় যথেষ্টই অস্বস্তিতে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কোন শিল্পপতিদের দেওয়া অর্থে দলের তহবিল উপচে পড়েছে তা প্রকাশ্যে আসা শুধু সময় সাপেক্ষ। আর তাতেই প্রমাদ গুনছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ। নির্বাচনী বন্ড নিয়ে আম জনতার দৃষ্টি ঘোরাতেই তড়িঘড়ি করে নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সিএএ কার্যকর নিয়ে বিজ্ঞপ্তি জারির পরেই ফের দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই প্রতিবাদে সামিল হয়েছেন তামিল সুপারস্টার বিজয়। গত মাসেই তামিঝা ভেত্রি কাজাঘাম (টিভিকে) নয়া রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন তিনি। যদিও লোকসভা ভোট নয়, বিধানসভা ভোটেই লড়বে তাঁর দল। কিন্তু রাজনৈতিক কর্মসূচি পুরোদমে শুরু করে দিয়েছেন থালাপাথি। এদিন সিএএ চালুর বিরোধিতা করে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘সৌহার্দ্যের সঙ্গেই দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বাস করতেন। তাদের মধ্যে বিভাজন তৈরি করতেই সিএএ চালু করা হচ্ছে। ওই আইন কোনও মতেই গ্রহণযোগ্য নয়। তামিলনাডু সরকারের এটা নিশ্চিত করা প্রয়োজন, কোনও ভাবেই রাজ্যে সিএএ চালু হবে না।’

 href=”https

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা