বিএড ছাত্রীর আত্মহত্যার ঘটনায় উত্তাল ভুবনেশ্বর, চলল কাঁদানে গ্যাস-জল কামান

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: বিক্ষুব্ধ হয়ে উঠেছে ওড়িশা বিধানসভা। বুধবার বিধানসভার বাইরে তীব্র নাটকীয়তা দেখা দিয়েছে। কলেজ ক্যাম্পাসে বিএড ছাত্রীর অগ্নিদগ্ধ অবস্থায় আত্মহননের পর বহু মানুষ বিক্ষভ দেখাতে শুরু করেছেন বিধানসভার বাইরে। মঙ্গলবার ভুবনেশ্বর এইমসে তরুণীর মৃত্যু পর থেকে বিজেপি শাসিত ওড়িশা কটাক্ষের মুখে পড়ে বিরোধীদের। বিজেডি ও কংগ্রেস একযোগে তোপ দাগতে শুরু করে বিজেপির বিরুদ্ধে। বুধবার বিজেডি কর্মীরা কলেজছাত্রীর মৃত্যুতে প্রতিবাদ জানাতে বিধানসভার সামনে জড়ো হন। প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ভুবনেশ্বরে রাজ্য সচিবালয়ের লোকসেবা ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক কংগ্রেস দল বালেশ্বর জেলায় আট ঘন্টার বনধ ঘোষণা করছে। তারা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।

বিক্ষোভস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ও কাঁদানে গ্যাসের শেল আক্রমণ ছুঁড়ছে। কংগ্রেসের নেতৃত্বে ওড়িশার বিরোধী দলগুলির একটি জোটও প্রতিবাদে ১৭ জুলাই, বৃহস্পতিবার রাজ্যব্যাপী বনধের ডাক দিয়েছে। এদিকে বুধবার
ভুবনেশ্বরে বিক্ষোভ চলাকালীন পুলিশের হাতে আটক হন দলীয় কর্মী সহ বিজেডির সহ সভাপতি দেবী প্রসাদ মিশ্র। বনধ-এর জেরে কলকাতা-চেন্নাই জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে লরি

বালেশ্বরের ফকির মোহন অটোনোমাস কলেজের বি. এড. পড়ুয়া ২২ বছর বয়সী তরুণী কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল ওড়িশার এইমস হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল। সোমবার রাত ১১.৪৬ নাগাদ মৃত্যু হয় নির্যাতিতার।

২২ বছর বয়সী বিএডের ছাত্রী আত্মহননের চেষ্টার ১১ দিন আগে কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে চিঠি লিখেছিলেন। সেখানে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এবং সতর্ক করেছিলেন যে যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয় তবে তিনি আত্মহত্যা করবেন। অবশেষে তাই হয়েছে। অধ্যক্ষের অফিসের বাইরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল তরুণীর।

ছাত্রীর বিএডের বিষয় ছিল এডুকেশন। এই বিভাগের প্রধান সমীর কুমার সাহু (যার বিরুদ্ধে নির্যাতিতা যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন) এবং কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির কাছে ১ জুলাই লেখা একটি চিঠিতে তরুণী দাবি করেছিলেন যে সাহুর বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি শৃঙ্খলা কমিটি গঠন করা হোক।

“গত কয়েক মাস ধরে, বিএডের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক সমীর কুমার সাহু, আমাকে মানসিকভাবে হয়রানি করে আসছেন। তিনি সবসময় আমাকে হুমকি দিচ্ছেন যে তিনি আমাকে পাস করতে দেবেন না। তিনি আমার ব্যক্তিগত বিষয়গুলি পর্যন্ত আমার পরিবারকে জানিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বারবার অস্বীকার সত্ত্বেও বিভাগীয় প্রধান  যৌন সুবিধা চাইছেন আমার থেকে। আমি আমার মানসিক শান্তি হারিয়ে ফেলেছি এবং আত্মহত্যার চেষ্টা করেছি। ভবিষ্যতে, যদি কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেয়, তাহলে আমি আত্মহত্যা করব এবং বিভাগীয় প্রধান ও কলেজ কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে।” নির্যাতিতা লিখেছিলেন সেই চিঠিতে।

সতর্কীকরণের চার দিন পরেও কলেজ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই নিজের গায়ে নিজে আগুন দিয়ে কলেজ ক্যাম্পাসেই আত্মহননের চেষ্টা করেন তরুণী। তাঁকে প্রথমে বালেশ্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি ঘটায় নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর এইমস-এ। সেখানেই তিনদিনের লড়াই শেষ হয়েছে তরুণীর।

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা