বিহারে ক্ষমতা দখলের ২০ দিনের মধ্যে পরিবার পিছু একজনের সরকারি চাকরি, মহাজোটের ঘোষণাপত্রে প্রতিশ্রুতি

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে ক্ষমতায় আসার ২০ দিনের মধ্যেই প্রতি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। আসন্ন বিধানসভা ভোটের বৈতরণী পার হতে এমনই প্রতিশ্রুতি দিয়েছে আরজেডি-কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোট। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পটনার এক অভিজাত হোটেলে মহাজোটের তরফে ইস্তেহার বা ঘোষণাপত্র প্রকাশ করা হয়। ইস্তেহার ঘোষণা অনুষ্ঠানে হাজির ছিলেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব, কংগ্রেস নেতা পবন খেড়া, সিপিআই (এমএল) লিবারেশন সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা বিকাশশীল ইনসান পার্টির সুপ্রিমো মুকেশ সাহানি।

আগামী নভেম্বর মাসে দুই দফায় বিহারের ২৪৩ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে। অনেক টালবাহানা শেষে সম্প্রতি মহাজোটের তরফে আনুষ্ঠানিকভাবেই মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে আরজেডি নেতা তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হয়। সেই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয় বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহানির নাম।

এদিন মহাজোটের তরফে যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে, তার নাম রাখা হয়েছে ‘বিহার কা তেজস্বী প্রণ’ অর্থা‍ৎ ‘বিহারের জন্য তেজস্বীর শপথ’। ঘোষণাপত্রের প্রচ্ছদে শুধু লালু পুত্রের ছবি রাখা হয়েছে। আর কারও ছবি নেই। ঘোষণাপত্রে মহাজোট ক্ষমতায় আসার ২০ দিনের মধ্যেই প্রতি পরিবার থেকে একজনকে করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি জীবিকা দিদিদের স্থায়ী সরকারি কর্মচারিদের মর্যাদা দেওয়ারও প্রতিশ্রুতি রয়েছে। চুক্তিভিত্তিক ও বহিরাগত কর্মীদেরও স্থায়ী কর্মচারি হিসাবে নিোগ করার আশ্বাস দেওয়া হয়েছে। পুরনো পেনশন প্রকল্প পুনুরুজ্জীবন-সহ আরও একাধিক প্রতিশ্রুতি রযেছে।

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির