শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্বশুরবাড়িতে ফিরে যেতে রাজি ছিলেন না স্ত্রী। সেই নিয়ে বাপের বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন স্বামী। অভিযোগ, কথাকাটাকাটির মধ্যেই প্রথমে স্ত্রীর বাবাকে কাঠের লাঠি দিয়ে আঘাত করেন তিনি। এরপর বাবাকে বাঁচাতে এগিয়ে আসতেই স্ত্রীর উপরেও হামলা চালানোর অভিযোগ ওঠে। এমনকি তাঁর নাকে কামড় বসিয়ে দেন স্বামী। আঘাতে নাকের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মানচিরিয়াল জেলায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোটাপল্লীর বাসিন্দা মমতার সঙ্গে প্রায় আট বছর আগে মাল্লামপেটের বাসিন্দা মণিচন্দরের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে রয়েছে। বেশ কিছুদিন ধরে দাম্পত্য অশান্তির কারণে মমতা বাপের বাড়িতে থাকছিলেন বলে জানা গিয়েছে। তাঁকে ফের শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্যই মণিচন্দর সেখানে গিয়েছিলেন। অভিযোগ, স্ত্রীকে বাড়ি ফিরে যাওয়ার কথা বললেও মমতা তাতে রাজি হননি। এরপরই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মণিচন্দর তাঁর শ্বশুর নারায়ণের উপর চড়াও হন বলে অভিযোগ। কাঠের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলে পরিবারের তরফে দাবি।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

বাবার উপর হামলা হতে দেখে মমতা তাকে আটকানোর চেষ্টা করেন। তখনই তার উপরেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। মণিচন্দর স্ত্রীর নাকে কামড়ে দিলে গুরুতর জখম হন মমতা। নাকের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। পরে মমতাকে ওয়ারাঙ্গলের এমজিএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর। পুরো ঘটনার নেপথ্যে দাম্পত্য বিবাদই ছিল কি না, হামলার সময় ঠিক কী ঘটেছিল এবং কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তের পরই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী