মার্কিন মুলুকে গ্রেফতার পঞ্জাবে ধারাবাহিক বিস্ফোরণের মূলচক্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : পাঞ্জাবে ১৪টি বিস্ফোরণ ঘটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিস্ফোরণ ঘটিয়ে ফেরার হলেও অবশেষে ধরা পড়েছে সে। আমেরিকা থেকে ১৪টি বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর এফবিআই হেফাজতে থাকার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, আমেরিকায় প্রথম ইমিগ্রেশন বিভাগ অভিযুক্ত হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়ারকে গ্রেফতার করেছিল। পরে তাঁরাই এফবিআই-র হাতে তুলে দিয়েছে অভিযুক্তকে। এফবিআই-র হেফাজতে থাকার ছবি প্রকাশ্যে এসেছে। গত ৬ মাস ধরে পাঞ্জাবে ১৪টি বিস্ফোরণ ঘটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমেরিকায় ইমিগ্রেশন বিভাগের কাছে ধরা পড়লেও ভারতের এনআইএ-ও তাকে খুঁজছিল। তারজন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

এফবিআই সূত্রে খবর, পাঞ্জাবে সন্ত্রাসী হামলার জন্য অভিযুক্ত হরপ্রীত সিংকে গ্রেফতার করা হয়েছে। দুটি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার জন্য অবৈধভাবে আমেরিকায় এসেছিল সে। পাসিয়ারকে গ্রেফতার করার বিষয়টি বড় সাফল্য হিসেবে দেখছে তদন্তকারীরা। ২০২৪ সালের নভেম্বর থেকে অমৃতসরে ধারাবাহিক বিস্ফোরণের ফলে নিরাপত্তা সংস্থাগুলি তাকে খুঁজতে শুরু করেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই সে সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করেছিল। অভিযুক্তকে ধরার জন্য ৫ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল এনআইএ।

নিরাপত্তা বাহিনীর সূত্রে খবর, হ্যাপি পাসিয়া পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সাহায্যে হামলা চালিয়েছে। ২০২৪ সালের নভেম্বর থেকে অমৃতসরে ধারাবাহিক বিস্ফোরণের ফলে নিরাপত্তা সংস্থাগুলি তাকে খুঁজতে শুরু করে। একাধিক হামলার দায় স্বীকার করার পর পাসিয়া আরও হুমকি দিয়েছিল। অবশেষে গ্রেফতার করা হয়েছে তাকে।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?