‘মতাদর্শের লড়াই চলবে’, তিন রাজ্যে ভরাডুবিতেও ঘাবড়াচ্ছেন না রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বার বার ব্যর্থই হতে হচ্ছে তাঁকে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে দলের ভরাডুবি হয়েছে মধ্য ভারতের তিন রাজ্য ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে। তার মধ্যে দুই রাজ্যে দলের হাতছাড়া হয়েছে ক্ষমতা। লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়রথ রোখার চেষ্টা জোর ধাক্কা খেয়েছে। তবে তিন রাজ্যে দলের ভরাডুবিতেও আশাহত হচ্ছেন না প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বরং বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে মতাদর্শগত লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন।

রবিবার সকালে বৈদ্যুতিন ভোট যন্ত্রের সিল খোলার পরেই স্পষ্ট হয়ে যায়, হিন্দিভাষী তিন রাজ্যে মুখ থুবড়ে পড়ছে কংগ্রেস। রাজস্থানে সরকার ধরে রাখা যাবে না, সে সম্পর্কে কোনও সংশয় ছিল না কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। কিন্তু মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এমন করুণ দশা হবে, তা কল্পনাও করতে পারেননি। সময় যত গড়িয়েছে ততই কংগ্রেসের হাল শোচনীয় হয়েছে।

এদিন অবশ্য দলের ভরাডুবির দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি রাহুল। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলেই নিজের প্রতিক্রিয়া ব্যর্থ করেছেন। তিন রাজ্যে দলের পরাজয় মেনে নিয়ে তিনি লিখেছেন, ‘মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের জনতার রায় নতমস্তকে মেনে নিচ্ছি। মতাদর্শগত লড়াই জারি থাকবে।’ মধ্য ভারতের তিন রাজ্যে ভরাডুবি হলেও দক্ষিণের তেলঙ্গানায় ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে তেলঙ্গানাকে ‘প্রজারাজ্য’ গড়ে তোলার কাজ চলবে বলে জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি লিখেছেন, ‘তেলঙ্গানার জনতাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রজা রাজ্য হিসেবে তেলঙ্গানা গড়ার প্রতিশ্রুতি পূরণ করা হবে।’ দলকে জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করার জন্য দলের সমস্ত কর্মী-সমর্থককেও ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের