অবশেষে জামিন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী দেশমুখের

জামিন মঞ্জুর করেছেন বম্বে হাইকোর্টের বিচারপতি এম এস কার্নিক

Share:

নিজস্ব প্রতিনিধি মুম্বই: জামিন পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তাঁর জামিন মঞ্জুর করেছেন বম্বে হাইকোর্টের বিচারপতি এম এস কার্নিক। আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। পাশাপাশি শুরু করে তদন্ত। সিবিআই ছাডা়ও প্রবীণ এই নেতার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির  অভিযোগের তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত এপ্রিলে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই।  অনিল দেশমুখ জামিনের জন্য বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিশেষ সিবিআই আদালত তাঁর জামিনের আর্জি খারিজ করে দিলে তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার বম্বে হাইকোর্টের বিচারপতি এমএস কার্নিক তাঁর জামিন মঞ্জুর করেছে। 

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তোলাবাজির। অভিযোগ তুলেছেন রাজ্য পুলিশের অন্যতম শীর্ষকর্তা পরমবীর সিং। পরমবরী সিংয়ের অভিযোগ, মহারাষ্ট্রের প্রতিটি হোটেল এবং রেস্তোরাঁ থেকে মাস পিছু একশো কোটি টাকা তুলতে হবে। সেই টাকা সরকারের ঘরে জমা করতে হবে। সেই অভিযোগের নিরিখে মহারাষ্ট্র হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দিলে সিবিআই তদন্ত শুরু করে। নিজেদের হেফাজতে রেখে জেরার জন্য তারা বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হলে আদালত সেই আর্জি মঞ্জুর করে। গ্রেফতারের পর থেকে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সিবিআই হেফাজতে ছিলেন। পরে স্বাস্থের অবনতির কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তির আবেদন জানালে আদালত তাঁর আর্জি মঞ্জুর করে। সোমবার জামিন পাওয়ায় আপাতত স্বস্তিতে। 

আরও পড়ুন আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা