বিফলে যায় না মানত,এই মন্দিরে চোখের নিমেষে দিনে তিনবার পাল্টে যায় শিবলিঙ্গের রং

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু ধর্ম অনুসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রধান তিন দেবতার মধ্যে অন্যতম হল ভোলানাথ। তিনি বিভিন্ন নামে পূজিত হয়ে থাকেন। মহাদেবের আরাধনায় খুব বেশি উপাচারের প্রয়োজন পড়ে না। একটি বেলপাতাতেই তুষ্ট তিনি।মহাদেবকে অল্পেই প্রসন্ন হন ঠিকই কিন্তু একবার রেগে গেলে রুদ্র মূর্তি ধারণ করেন তিনি।পুরানে বলা হয় মহাদেব রেগে গিয়ে তৃতীয় নেত্র খুললে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। জানেন কী ভারতে আর এক প্রসিদ্ধ অচলেশ্বর মহাদেবের কথাও শোনা যায়। লোখমুখে বহু কথা এখানে প্রচলিত রয়েছে।বলা হয় এখানে ভগবান শিবের লিঙ্গের রং পাল্টে যায়।দিনে তিনবার ভক্তদের আলাদা রুপে দর্শন দিয়ে থাকেন তিনি।  

অচলেশ্বর মহাদেবের মন্দিরটি মধ্যপ্রদেশের সীমানা বরাবর রাজস্থানের ধৌলপুর জেলায় অবস্থিত। এই মন্দির নিয়ে জনশ্রুতি রয়েছে, শিবলিঙ্গটি দ্বাপর যুগের।পুরাণ অনুসারে এখানে পূর্বে কালীয়াবল অসুরের বাস ছিল। স্থানটিকে জরাসন্ধ ও ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িতও বলা হয়।পুরাতত্ত্ব মতে এই শিবলিঙ্গের নীচের শেষ তা আজও জানা যায় নি। লোকমুখে প্রচলিত রয়েছে এই মন্দিরে লিঙ্গরূপ ভগবান অচলেশ্বর মহাদেব বিরাজ করছেন। তিনি দিনে তিনবার ভক্তদেরকে আলাদা আলাদা রূপে দর্শন দিয়ে থাকেন। সূর্যের প্রথম কিরণের সঙ্গে সঙ্গে শিবলিঙ্গের রং লাল দেখায়।

দুপুরের পর ভগবান শিবের শিবলিঙ্গ জাফরানি বা কেশর রঙের হয়ে যায়। আর বেলা গড়িয়ে সন্ধ্যা যত নামতে থাকে শিবলিঙ্গের রং তত শ্যামল হতে হতে কালো-শ্যামল বরণ ধারণ করে। ভগবানের এই রূপ বদলের পিছনে কী যে কারণ রয়েছে, আজও তা জানা যায়নি। এই নিয়ে কারণ জানার চেষ্টা করেছিল পুরাতত্ত্ব বিজ্ঞানীরাও। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন।

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড