ঋণ দেওয়ার নামে ৯৪ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে ৩ অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঋণ দেওয়ার নামে নভি মুম্বইতে  ঘটল লাখ লাখ টাকা প্রতারণা। আর এই প্রতারণার শিকার হয়েছেন ৪০ বছরের এক মহিলা। ইতিমধ্যেই পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ। আর সেই অভিযোগের প্রেক্ষিতে  এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে নভি মুম্বইয়ের পুলিশ।

অভিযোগকারী মহিলা জানিয়েছেন, অমরাবতীর একটি সংস্থা থেকে টেন্ডার পেতে তিনি একটি ফিনান্স সংস্থার কাছ থেকে ঋণ চেয়েছিলেন। সেইসময় ৯৪,৮৬,৭২৮ টাকা ঋণ দেওয়ার আগে ওই ফিনান্স সংস্থা তাঁর কাছ থেকে বিভিন্ন যন্ত্রপাতি বন্ধক রাখে। এরপর সেই বন্ধক রাখা জিনিসগুলি পাচার করে দেয় সংস্থা। এই ঘটনার কথা জানতে পেরে ভুক্তভোগী ভাশি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু  হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগে নভি মুম্বইয়ে ৪০ লক্ষ টাকার গৃহঋণ সংক্রান্ত জালিয়াতির অভিযোগ  উঠেছিল। আর সেখানে নাম জড়িয়েছিল নৌ আধিকারিকের স্ত্রীর। এই ঘটনা সামনে আসতেই নভি মুম্বই পুলিশ জোরকদমে তদন্ত শুরু করে।  দায়ের হয়েছিল এফআইআর। এই ঘটনার রেশ কাটতে না কাটতে নভি মুম্বইয়ে ফের সামনে এল প্রতারণার অভিযোগ।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং