‘‌এসআইআর নিয়ে সংসদে আলোচনা নয় কেন?‌’‌ ডেরেকের প্রশ্নবাণে জর্জরিত কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে এসআইআর পর্ব বাংলায়। এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারকে চেপে ধরলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন।

এদিকে আজ, বুধবার একের পর এক প্রশ্নবাণে কেন্দ্রকে চাপে ফেলে দেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা। তাতে চাপে পড়ে যান স্পিকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার। এসআইআর পর্ব নিয়ে সংসদে আলোচনা করতে চাইতেই না, না, না, না, না বলা হয়। তখন ডেরেক ও’‌ব্রায়েন বলেন, ‘এত ভয় কীসে? আপনি এত ভয় পাচ্ছেন কেন? সংসদে এসআইআর নিয়ে আলোচনা করার অনুমতি দিতে এই মরিয়া বাধা, আতঙ্কিত হয়ে প্রত্যাখ্যান কেন? বাংলার লক্ষ লক্ষ বৈধ নাগরিকের গণতান্ত্রিক অধিকার সরাসরি আক্রমণের শিকার। যদি গণতন্ত্রের মন্দিরে এই বিষয়ে আলোচনা করা না যায়, তাহলে ঠিক কোথায় আলোচনা করা উচিত?’‌

 

অন্যদিকে বিপুল পরিমাণ বৈধ নাগরিকের নাম বাদ পড়ার জেরে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচদিন তা চলেছিল। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতায় এলেও সাংবাদিকদের সব প্রশ্নই প্রায় এড়িয়ে যান বলে অভিযোগ। তাই বাংলার মানুষজন এখনও ধোঁয়াশায় রয়েছে নিজেদের ভোটাধিকার নিয়ে। সেখানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা সংসদে প্রশ্ন করেন, ‘‌বিজেপি কি সত্যিই বিশ্বাস করে যে, বালিতে মাথা গুঁজে রেখে, বিতর্ক বন্ধ করে, প্রশ্ন বন্ধ করে এবং সংকটের অস্তিত্ব নেই বলে ভান করে তারা কোনওভাবে দায়িত্ব থেকে মুক্তি পাবে? এটি কি ভোটার তালিকা থেকে মুছে ফেলা লক্ষ লক্ষ বৈধ ভোটারকে পুনরুদ্ধার করবে? এটি কি ১৮০টি পরিবারের দুঃখ দূর করবে যারা আর কখনও সুস্থ হবে না?’‌

এছাড়া সামনে বিধানসভা নির্বাচন। সেখানে নির্বাচন কমিশনের কাজ নিয়ে অনাস্থা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। তাই এই কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছিল। এবার নাম বাদ নিয়ে যদি কারও কোনও অভিযোগ থাকে, তাহলে তার নিষ্পত্তিও আর নির্বাচন কমিশন করবে না। সেটা পুরোপুরি দেখবে এই সংক্রান্ত ট্রাইব্যুনাল বলে সাফ জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সেখানে এবার সংসদে ডেরেকের বক্তব্য, ‘‌আমরা এই প্রশ্নগুলি রাস্তায় জিজ্ঞাসা করব, আদালতে জিজ্ঞাসা করব, সংসদে প্রত্যেকদিন জিজ্ঞাসা করব। আমরা এগুলি জিজ্ঞাসা করব যতক্ষণ না তাদের উত্তর মেলে, যতক্ষণ না দায়ীদের জবাবদিহি করা হয় এবং যতক্ষণ না প্রত্যেকটি ভোটারকে ভুলভাবে বাদ দেওয়া হলেও আবার তালিকায় ফিরিয়ে আনা হয়।’‌

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স