দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধনকড়ের সঙ্গে তর্কে জড়িয়ে রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ও’ব্রায়েন

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতেই রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। বৃহস্পতিবার ডেরেক রাজ্যসভায় বলেন,বুধবার লোকসভায় অধিবেশন চলাকালীন সময় ২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। তাঁরা অধিবেশন চলাকালীন সময় লোকসভার গ্যালালি থেকে ঝাঁপ মারে। শুধু তাই নয় তাঁরা সংসদের মধ্যে হলুদ ধোঁয়া ছড়াতে থাকে। এই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক ও’ব্রায়েন। আর তাতেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাতে ডেরেককে রাজ্যসভা থেকে সাসপেন্ড করলেন ধনকড়।

তৃণমূল নেতাকে বহিষ্কার করে ধনখড় বলেন, “এটি একটি লজ্জাজনক ঘটনা। সতর্কবার্তা সত্ত্বেও ও’ব্রায়েন এবং অন্যান্য বিরোধী সাংসদরা বিক্ষোভ চালিয়ে যান রাজ্যসভায়। তাই তৃণমূল সাংসদকে বহিস্কার করা হয়েছে।“ পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যান ১৩ই ডিসেম্বর লোকসভায় হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উচ্চকক্ষে উপস্থিত থাকার দাবি জানান।

এদিন অধিবেশন শুরুর আগেই ধনখড় সাংসদদের পুনরায় আশ্বস্ত করেন যে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে । পুলিশের কাছে দায়ের হয়ে মামলাও। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে রাজ্যসভা থেকে বহিষ্কার করার পর মুলতবি ঘোষণা করলেন ধনকড়। প্রসঙ্গত , লোকসভায় এই হামলার ঘটনার নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী শিবিরের একাংশ।

এছাড়াও , লোকসভায় এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছে,’সাংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে যদি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বরখাস্ত করা হতে পারে তবে বুধবার লোকসভার ভেতরে এই ঘটনার জন্য কেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে বরখাস্ত করা হবে না।” তবে এই নিয়ে গেরুয়া শিবিরের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ