‘১৫ ঘন্টা কাজে বাধ্য করা, মেলেনি পারিশ্রমিক, জুটছে মারধর’, ওমানে গিয়ে আটকে ভারতীয় তরুণী

ওমানে গিয়ে লাগাতার অত্যাচারের শিকার হায়দরাবাদের ২৬ বছর বয়সী তরুণী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নিজেই জানালেন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওমানে গিয়ে লাগাতার অত্যাচারের শিকার হায়দরাবাদের ২৬ বছর বয়সী তরুণী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নিজেই জানালেন মহিলা। এই মুহূর্তে ভিডিওটি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটমহলে। তরুণীর কথায়, তিনি তেলেঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা। নাম শবনম বেগম। গত ২৬ মার্চ স্থানীয় এক এজেন্টের মাধ্যমে কাজের জন্যে ওমানে গিয়েছিলেন। মাস্কাটে গৃহকর্মীর কাজ নেন। বিপুল টাকা লোভ দেখিয়ে ওই এজেন্ট তাঁকে ওমানে পাঠায়। কিন্তু সেখানে কাজের নামে তাঁর উপর চলছে লাগাতার অত্যাচার।

 

প্রতিদিন ১৫ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে তাঁকে। তিন মাসেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি ওই বাড়িতে। কিন্তু এখনও কোনও পারিশ্রমিক পাননি। উল্টে তাঁর উপর চলছে লাগাতার অত্যাচার। দিনরাত কাজ করতে বাধ্য করা হচ্ছে। মহিলার আরও অভিযোগ, ‘ওনারা আমার থেকে মোবাইল ফোনও কেড়ে নিয়েছিল। দেড় মাস আমার কাছে কোনও মোবাইল ফোন ছিল না। ঠিক মতো খাবার পাইনি। লাগাতার মারধর করেছে আমাকে। এজেন্টরা আমার পাসপোর্টও নিয়ে গিয়েছে।’ তিনি এই আবেগঘন ভিডিওটি হায়দরাবাদের রাজনীতিবিদ মজলিস বাঁচাও তেহরিকের আমজেদ উল্লাহ খানকে পাঠিয়েছিলেন। সেখানেই তিনি তাঁর উপর হওয়া সমস্ত অত্যাচারের কথা তুলে ধরেছেন। দেশের ফেরানোর জন্যে আর্তি জানিয়েছেন। বর্তমানে তিনি মাস্কাটে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। নির্যাতন সহ্য করতে না পেরে সেখান থেকে কোনক্রমে পালিয়ে এসেছেন।

মহিলার ভিডিওটি আমজেদ উল্লাহ পুনরায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে বিদেশ মন্ত্রীকে অনুরোধ করেছেন যে, মহিলাকে মাসিক ২০০ ওমানি রিয়াল (ভারতীয় মুদ্রায় প্রায় ৫০,০০০ টাকা) বেতনের প্রলোভন দেখিয়ে মাস্কাটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে প্রতিদিন ১২-১৫ ঘণ্টা বিভিন্ন বাড়িতে কাজ করতে বাধ্য হয়েছে। ঠিকমতো খাওয়া-দাওয়া ও থাকার জায়গা দেওয়া হয়নি। চার মাস কোনও বেতন দেওয়া হয়নি। তাই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাছে আমার ও তরুণীর পরিবারের অনুরোধ, আপনি মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাসের সাহায্যে তাঁকে হায়দরাবাদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিদেশে পাঠানোর জন্যে দায়ী এজেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ