নতুন বছরের আগেই দুঃসংবাদ, পর্যটকদের জন্য বন্ধ সিকিম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিকিম জুড়ে  রেকর্ড হারে শুরু হয়েছে তুষারপাত। সেইজন্য এই আবহাওয়া উপভোগ করতে পর্যটকদের ভিড়  বাড়ছে  সিকিমে ।  বর্তমানে উত্তর সিকিমের লাচেন, লাচুংসহ বিভিন্ন এলাকায় তুষারপাত হওয়ায় উৎফুল্ল পর্যটকদের সংখ্যা বেড়েছে।  এই আবহে এবার পর্যটকদের জন্য খারাপ সংবাদ দিল সিকিম প্রশাসন।

আধিকারিকদের তরফে জানান হয়েছে,’ আগামী ১ লা জানুয়ারি নাথুলায় একটি বিশেষ সীমান্ত কর্মীদের একটি  বৈঠক রয়েছে। সেইজন্য পর্যটকদের জন্য  বন্ধ রাখা  হয়েছে নাথুলা ও তার আশেপাশের এলাকা । তবে খোলা থাকবে  সোমগো লেক এবং বাবা মন্দিরের মতো অন্যান্য পর্যটক প্রবল স্থান।‘ এখান থেকে একথা স্পষ্ট যে, বছরের প্রথম দিন সিকিমে যেতে পারবেন পর্যটকেরা ।

উল্লেখ্য, ডিসেম্বর মাসের শেষে  লাচুং এর পর লাচেন যাওয়ার পথ খুলে দেওয়া হয়েছে। তুষারপাতের কারণে উত্তর সিকিমের একাধিক এলাকা সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে । উত্তর সিকিমের তুষারপাত নজর কাড়ছে পর্যটকদের। এই অভূতপূর্ব দৃশ্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা এসেছেন। বর্তমানে সাদা চাদরে ঢেকে গিয়েছে উত্তর সিকিমের সমস্ত রাস্তা । বলা বাহুল্য,  বড়দিন উপলক্ষ্যে প্রায় আড়াই হাজার মানুষের সমাগম ঘটেছিল লাচুংয়ে। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় স্থানীয় প্রশাসনকে। এই আবহে নতুন বছরের শুরুতেই বন্ধ থাকবে সিকিম ।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা