জোর করে গাড়িতে তুলে আদিবাসী যুবতীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

আদিবাসী মহিলাকে জোর করে গাড়িতে তুলে গণধর্ষণ। ঘটনাটি ঘটেছে, ১৮-১৯ জুলাই রাতে কর্নাটকের মহীশুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিবাসী মহিলাকে জোর করে গাড়িতে তুলে গণধর্ষণ। চাঞ্চল্যকর ঘটনা কর্নাটকের মহীশুরে। ঘটনাটি ঘটেছে, ১৮-১৯ জুলাই রাতে কর্নাটকের মহীশুরে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। এফআইআর অনুসারে, ৩০ বছর বয়সী ওই মহিলা এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে মহীশূরে গিয়েছিলেন। সেখান থেকে একটি প্রাইভেট বাসে করে টি নরসিপুরায় ফিরছিলেন। এরপর বাসস্ট্যান্ডের কাছে তিন যুবকের একদল একটি কাগজের টুকরো দেখিয়ে তাঁর কাছে ঠিকানা জানতে চায়। তাঁদের সঙ্গে একটি ধূসর রঙের গাড়িও ছিল। যেহেতু চিঠিটি কন্নড় ভাষায় লেখা ছিল, তাই তিনি বলেন যে, তিনি পড়তে পারবেন না।

এরপরেই গাড়ির পিছনে থাকা দুইজন যুবক জোর করে তাঁকে গাড়িতে তুলে নেয়। এরপর অভিযুক্তরা তাঁকে গুঞ্জা নরসিংহস্বামী মন্দির সড়ক দিয়ে মুগুরু গ্রামের দিকে নিয়ে যায়। মহিলা চিৎকার করতে শুরু করলে তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তাঁরা তাঁকে একটি লজে নিয়ে যায়। এবং একে একে মহিলার ওপর হামলা চালায় এবং তাঁকে ধর্ষণ করে। তাঁর থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর মহিলা বাড়িতে আরও ১ লক্ষ টাকা প্রলোভন দেখিয়ে অভিযুক্তদের বাড়ি পর্যন্ত নিয়ে আসে। কিন্তু তিনি বাড়িতে পৌঁছে তাঁর বাড়িওয়ালাকে খবর দিলে যুবকের দল গাড়ি নিয়ে পালায়।

এই ঘটনার পরের দিনেই মহিলা অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে FIR দায়ের করেন। পুলিশে তিনজনের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করে। এবং মহিলার বয়ান ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। কিরণ, কিশোর ও রায়ান নামক তিন যুবককে গ্রেফতার করে। আর মহিলাকে প্রথমে টি নরসিপুরা থানায় এবং পরে মহীশূরের কেআর হাসপাতালের পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম