‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কার? এই নিয়েই চলছে দড়ি টানাটানি। আজ, শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে ঘাসফুল শিবিরের দুই গোষ্ঠী। সাংবাদিক বৈঠক করে কালীঘাট তৃণমূলেক বিরুদ্ধে কদর্য আক্রমণ শানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়। কোনও ব্যক্তিগত মালিকানায় দল চলতে পারে না। পারিবারিক পার্টি নয় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে সেটা শুনতে হবে এটা গণতন্ত্রে চলতে পারে না।’

ঋতব্রত আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিতেন, তাতে কোনও প্রাইভেট লিমিটেড কোম্পানি চলতে পারে। কোনও রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে চলতে পারে না। আমাদের সঙ্গে নির্বাচন কমিশনের কথা হয়েছে। সেই কথা প্রকাশ্যে বলা যাবে না। তবে আমাদের বিশ্বাস রয়েছে রায় আমাদের পক্ষেই যাবে। কমিশনকে তথ্য ও যুক্তি দিয়ে সবটা বুঝিয়েছি। পাহাড় থেকে সমুদ্র, সর্বস্তরের সংগঠনের নেতা বা কর্মীরা আমাদের সঙ্গেই রয়েছে। কমিশনকে সবটাই জানিয়ে এসেছি। তবে প্রতীক নিয়ে কোনও আলোচনা হয়নি। কমিশনরে অনুরোধ করেছি আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।’

আরও পডুন: একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

বিধানসভায় সই জাল কাণ্ডকে কেন্দ্র করে আড়িআড়িভাবে ভাগ হয়েছে তৃণমূল। দুটি শিবির রয়েছে ঘাসফুলের। একটি ঋতব্রতপন্থী অপরটি কালীঘাট বা বলা যেতে পারে মমতাপন্থী। এখন রাজ্য ছাড়িয়ে গোটা দেশের রাজনৈতিক মহলের একটাই প্রশ্ন, তৃণমূল কার? মমতা না ঋতব্রত-সন্দীপন সাহা, অরূপ রায়দের। সেই নিয়েই বারবার বৈঠক করছে জাতীয় নির্বাচন কমিশন। আজ সেই কারণেই দিল্লিতে তৃণমূলের দুপক্ষকে ডেকে পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই মতো প্রথমে ঋতব্রত শিবিরের সঙ্গে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশনের ফুল বে়ঞ্চ। ঋতব্রত শিবিরের হয়ে কমিশনের অফিসে গিয়েছিলেন খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জমান, প্রসূণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়রা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২