প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পর্কের টানাপোড়েনের জেরে ভয়াবহ পরিণতি কোচবিহারে। প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সেই সময় দু’জনের মধ্যে ধস্তাধস্তিতে আগুন লেগে যায় যুবকের শরীরেও। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল দু’জনকেই। তবে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মৃত্যু হয়েছে হামিদুল হকের। ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের হাজরাপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাজরাপাড়া এলাকায় মা ও ছেলেকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকেন ঝিলিক বর্মন। তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এর মধ্যেই হরিনচড়া এলাকার বাসিন্দা হামিদুল হকের সঙ্গে তার গত এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। হামিদুল নিয়মিত ঝিলিকের ভাড়া বাড়িতে যাতায়াত করতেন। তবে সম্প্রতি ঝিলিক অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে দাবি হামিদুলের। এরপর থেকেই দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে অশান্তি চলছিল বলে স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুন: ‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

অভিযোগ, শুক্রবার বিকেলে পেট্রল নিয়ে ঝিলিকের বাড়িতে পৌঁছন হামিদুল। সেখানে ঝিলিকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। সেই সময় দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে আগুন হামিদুলের শরীরেও ছড়িয়ে পড়ে। এরপর অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকেন হামিদুল। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঝিলিককেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শনিবার সকালে মৃত্যু হয় হামিদুলের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র