রাজ্যসভা থেকে বাকি অধিবেশনের জন্য সাসপেন্ড ডেরেক ও ব্রায়েন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংয়ের পরে রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলনেতা ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার সকালে তাঁকে সাসপেন্ডের কথা ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। অধিবেশনের বাকি দিনগুলির জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। একের পর এক ‘ইন্ডিয়া’ জোটের সাংসদদের সাসপেন্ড করায় ধনকড়কে বয়কটের মতো বেনজির সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটার চিন্তাভাবনা শুরু হয়েছে।

সংসদের চলতি অধিবেশনের শুরু থেকেই মণিপুরে জাতি হিংসা নিয়ে রাজ্যসভায় সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। বেশ কয়েকবার তাঁর সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। গতকাল সোমবার দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ নিয়ে ‘বিতর্কিত’ বিলের উপরে আলোচনায় বিরোধী শিবিরের পক্ষ থেকে বক্তব্য পেশ করছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। সময়সীমা শেষ হওয়ার পরেও বক্তব্য রেখে চলেছিলেন তিনি। আর তাতেই ক্ষুব্ধ হন সভা পরিচালনার দায়িত্বে থাকা ধনকড়। ডেরেককে ধমক দেওয়ার পাশাপাশি বসার জন্য হুঁশিয়ারিও দেন।

এদিন সকালে রাজ্যসভার অধিবেশন শুরুর খানিক বাদেই তৃণমূল কংগ্রেসের দলনেতাকে বাকি অধিবেশনের জন্য সাসপেন্ডের কথা ঘোষণা করেন চেয়ারম্যান ধনকড়। আর ওই সিদ্ধান্ত ঘোষণার পরেই বিরোধী সাংসদরা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। সূত্রের খবর, ‘নিরপেক্ষভাবে’ সভা পরিচালনা না করার জন্য রাজ্যসভার চেয়ারম্যানকে বয়কটের পথে হাঁটার সিদ্ধান্ত নিতে চলেছেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা।

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ