সরকারি গাড়ি ব্যবহার করে তৃণমূলের পতাকা খুলছে বিজেপি!

গোটা প্রশাসনকেই রাস্তায় নামিয়ে বিরোধীদের আটকাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা প্রশাসনকেই রাস্তায় নামিয়ে বিরোধীদের আটকাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। গুণ্ডাবাহিনী, পুলিশ কিংবা দলীয় কর্মীদের তৃণমূল কর্মী ও প্রার্থীদের বাড়ি পাঠিয়ে মারধর করানো কিংবা মিথ্যা মামলা দেওয়া। জনসভাতে অনুমতি না দেওয়া, বাধা দেওয়া, সবই করছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার নতুন কায়দায় ত্রিপুরাতে তৃণমূলের ক্ষতি করছে বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে শেয়ার করেছেন একটি ভিডিও। যাতে দেখা গিয়েছে, ত্রিপুরা সরকারের গাড়ি করে রাতের অন্ধকারে কেউ বা কারা তৃণমূলের পতাকা ও ব্যানার খুলে দিচ্ছে।

ত্রিপুরা তৃণমূলের অভিযোগ বিজেপির তরফেই এই কাজ করা হচ্ছে। রাতের অন্ধকারে সরকারি স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে বিরোধীদের প্রচারে বাধা দিচ্ছে। একে ‘নতুন ভারত’ বলে কটাক্ষ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ে এমনিতেই ত্রিপুরায় আসন্ন পুরভোটে বিরোধীদের উপর হামলার তদন্ত ও প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা। একই সঙ্গে ত্রিপুরায় ভোটে তৃণমূল সহ বাকি বিরোধী দলদের প্রচারে অনুমতি ও সভার অনুমতি দিতেও বলেছে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু কিছুতেই সেই নির্দেশও মানছে না ত্রিপুরা বিজেপি, এই অভিযোগ বারবার করছেন সুস্মিতা ও কুণালরা। আগরতলায় পুরসভার নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া তৃণমূল বিধায়কদের হোটেল না দেওয়া ও হুমকির ঘটনাও সামনে এসেছে। তবে পুলিশের হস্তক্ষেপে সেই ঘটনা শুধরে গিয়েছে।

সরকারি গাড়ি ব্যবহার করে কোনও দলের পতাকা কীভাবে খোলা যায় তা নিয়ে প্রশ্ন করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদিও এই বিষয়ে মুখ খোলেননি ত্রিপুরা বিজেপি নেতৃত্ব।

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর