Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ত্রিপুরায় বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়ব না,’ চ্যালেঞ্জ অভিষেকের

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির রথকে থামিয়ে বঙ্গে বড় জয় পায় তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির রথকে থামিয়ে বঙ্গে বড় জয় পায় তৃণমূল কংগ্রেস। তারপরেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আগামী দিনে যে রাজ্যে তৃণমূল পা রাখবে সরকার গড়ার জন্যই যাবে। আর সেই লক্ষ্যে নেমে ত্রিপুরা ও গোয়াতে সংগঠন গড়ছে তৃণমূল। যার মধ্যে ত্রিপুরায় পুরভোটে লড়ছে ঘাসফুল শিবির। কিন্তু ত্রিপুরায় সংগঠন গড়তে গিয়ে বারবার হামলার শিকার হয়েছে তৃণমূল। কিন্তু যতই হামলা হোক ত্রিপুরায় বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস, আগরতলায় সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, ‘আমার বিরুদ্ধে ইডি, সিবিআই, পুলিশ, সিআইএসএফ, প্যারামেলিটারি ফোর্স ব্যবহার করুন, কিছুই যায় আসে না, আপনাদের হারাতে এসেছি। ত্রিপুরার মানুষদের হাতে তুলে দেওয়া হবে ত্রিপুরা। ততদিন পর্যন্ত এক ইঞ্চিও জমি ছাড়া হবে না বিজেপিকে। ত্রিপুরায় নৈরাজ্যের পরিবেশ, পুলিশকে বলব নিজের কর্তব্য পালন করুন। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, পায়ের তলার মাটি সরে গিয়েছে। নির্লজ্জ বিপ্লব দেব, সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। বাইক বাহিনী কিংবা গুন্ডাবাহিনী পাঠাচ্ছেন, সেই সময়টা ত্রিপুরার মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য দিলে রাজ্যের উন্নতি হত। এখানে শিল্প নেই, কী করে হবে? যারা কথায় কথায় হামলা করছে, গুন্ডাবাহিনী পাঠাচ্ছে, বাইক জ্বালাচ্ছে, থানায় হামলা করছে কীভাবে শিল্প হবে? তাই ভরসা করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। ত্রিপুরার মানুষের সুদিন ফিরবে।’ ]

অভিষেক ত্রিপুরাবাসীকে জানিয়েছেন, ‘ভয় পাবেন না, আগামী ২৫ তারিখ নির্ভয়ে ভোট দেবেন। বিজেপির গুণ্ডা বাহিনী হামলা করলে পদ্ম ফুল নিয়ে ভট দিতে যাবেন। তারপরে আপনার যে দলে ইচ্ছা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এখানে দিনের বেলাতেই মানুষ বাইরে বেরোতে ভয় পায়। এতটাই খারাপ অবস্থা। আমি ত্রিপুরাবাসীকে আশ্বাস দিচ্ছি, আজ যারা হামলা চালাচ্ছে, তৃণমূল সরকার গড়ার পর তাঁদের দিয়েই যদি আপনাদের সেবা না করাতে পারি তাহলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। ১০০ জনের নামে মামলা হয়েছে কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নিম্ন আদালত কিছুই মানছে না বিপ্লব দেবের সরকার, উনি যা চাইবেন তাই হবে? সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। আমরা আদালতে গিয়েছি সেই মামলা গ্রহণ হয়েছে, আগামিকাল শুনানি। কথা দিচ্ছি, সুপ্রিম কোর্টে ল্যাজেগোবরে করে ছাড়ব বিজেপিকে।’

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল