চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুদীপের মন্তব্যকেই হাতিয়ার করে বিপ্লবকে আক্রমণ কুণাল-ব্রাত্য’র

নিজস্ব প্রতিনিধি: পুরভোট নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে ত্রিপুরাতে। তৃণমূলের তরফে বারবার বিজেপি প্রার্থীদের উপর আক্রমণ শানানোর অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ। সুপ্রিম কোর্টে ত্রিপুরা পুরভোট নিয়ে শুনানি চলছে। এর মাঝেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে নাম না করে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন আগরতলার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। আর সুদীপের বক্তব্যকেই হাতিয়ার করে পাল্টা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আগামী ২৫ নভেম্বর পুরভোট ত্রিপুরাতে। কিন্তু বারবার তৃণমূল প্রার্থীদের আক্রমণ করা ও ভোটারদের হুমকি দেওয়া নিয়ে দলের লাইনের বিরুদ্ধে মুখ খুলেছেন সুদীপ রায় বর্মন। মঙ্গলবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘সুষ্ঠু ভাবে নির্বাচন হলে এই লাঠি-বোমার প্রয়োজন হত না। এখানে সরকার শিশুসুলভ আচরণ করছে। অবিলম্বে ঠিক পথে হাঁটা উচিত। আমরা শত্রু চিনতে ভুল করছি। মানুষকে ভোট না দিতে দেওয়ার ফল মারাত্মক হতে পারে। এখানে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। আমি দলের ভালোর জন্যই বলছি। যারা দল ছেড়ে চলে গিয়েছেন তাঁদের অবিলম্বে ফেরানো উচিত।’ আর এই বক্তব্যকে হাতিয়ার করেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘সুদীপ রায় বর্মন গুরুতর অভিযোগ এনেছেন। বিজেপি এবং ত্রিপুরার প্রকৃত অবস্থা সকলের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। ত্রিপুরায় একটা জঙ্গলরাজ চলছে, সে কথা আবারও প্রমাণিত হল। আমরা বেশ কিছুদিন ধরেই পুলিশের অত্যাচার-ভূমিকা নিয়ে সরব হয়েছিলাম। সুপ্রিম কোর্টও ত্রিপুরা সরকারকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। আজ বিজেপির একজন বিধায়ক বুঝিয়ে দিলেন আমাদের সব অভিযোগই সঠিক।’

পাল্টা দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘এই রাজ্যে বিজেপির নেতৃত্ব শিশুমূলক নেতৃত্ব। মাথায় বসে আছে খোকা বিপ্লব। আর খুকু প্রতিমা। খোকা খুকুর দল আসলে ডানপিটে হার্মাদ, বজ্জাত। সেটাই সুদীপ রায় বর্মন বলতে চেয়েছে। আমরা যেটা এতদিন বলতে চাইছিলাম, সেটাই উনি বলেছেন। ত্রিপুরার রাজ্য বিজেপি গুণ্ডাবাহিনীর দল। আমার তাদের কাছে অনুরোধ, বিরোধী ও সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি।’ 

Published by:

Share Link:

More Releted News:

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ